টাকা বাঁচাতে লেভানডোভস্কিকে গোল করতে নিষেধ করেছিল বার্সা!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০১:৩৩ পিএম


টাকা বাঁচাতে লেভানডোভস্কিকে গোল করতে নিষেধ করেছিল বার্সা!
ছবি: সংগৃহীত

২০২২ সালে বায়ার্ন মিউনিখ ছাড়ার পর বার্সেলোনায় যোগ দিয়েই দুর্দান্ত ফর্ম দেখান রবার্ট লেভানডোভস্কি। গোলের পর গোল করে প্রথম মৌসুমেই লা লিগা জয়ে বড় ভূমিকা রাখেন পোলিশ এ তারকা। তবে সেই মৌসুমেই ঘটে এক অবাক করা ঘটনা দলের স্বার্থেই নাকি তাকে গোল করতে নিষেধ করেছিল বার্সেলোনা!

বিজ্ঞাপন

এমন চমকপ্রদ দাবি উঠেছে পোলিশ লেখক সেবাস্তিয়ান স্টাসজেউস্কির বই ‘দি রিয়েল লেভানডোভস্কি’-তে। বইয়ের তথ্য অনুযায়ী, মৌসুমের শেষ দুই ম্যাচের আগে বার্সার একজন বোর্ড সদস্য লেভানডোভস্কিকে সরাসরি অনুরোধ করেন যেন তিনি আর গোল না করেন। তার কাছে বলা হয়েছিল,রবার্ট, আমরা চাই শেষ দুই ম্যাচে তুমি গোল না করো।

এর পেছনে ছিল আর্থিক হিসাব-নিকাশ। লিগের শেষ দুই ম্যাচের আগে লেভানডোভস্কির গোল ছিল ২৩টি। যদি তিনি ২৫ গোল স্পর্শ করতেন, তাহলে বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী বার্সেলোনাকে অতিরিক্ত ২৫ লাখ ইউরো পরিশোধ করতে হতো।

বিজ্ঞাপন

স্পেনের খ্যাতিমান ফুটবল সাংবাদিক গিইয়েম বালাগও সামাজিক মাধ্যমে বিষয়টি উল্লেখ করে জানান, আর্থিক সংকটে থাকা বার্সা সেই সময় বেতন কাঠামো থেকে শুরু করে বিভিন্ন চুক্তি নিয়ে বিপাকে ছিল। এমনকি আগের মৌসুমে আর্থিক টানাপোড়েনের কারণেই তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও লিওনেল মেসিকে ধরে রাখতে পারেনি ক্লাবটি।

আরও পড়ুন

লেভানডোভস্কিকে গোল না করতে বলা এমন ঘটনা ফুটবলের ইতিহাসে বিরল হলেও, আর্থিক বাস্তবতায় বার্সেলোনার এই সিদ্ধান্ত আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। 

বিজ্ঞাপন


আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission