ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে নেওয়ার বিষয়ে জানাল ফিফা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পিএম
ছবি: সংগৃহীত

আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে সুযোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে ফিফার এই অবস্থানের কথা নিশ্চিত করেছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোলি ‘ফাইন্যান্সিয়াল টাইমস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে একটি বিতর্কিত প্রস্তাব উত্থাপন করেন। তিনি জানান, রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দিতে তিনি ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন

পাওলো জাম্পোলির এই ব্যক্তিগত প্রস্তাবের বিষয়ে ফিফা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও তারা জিয়ান্নি ইনফান্তিনোর আগের অবস্থান পুনরুল্লেখ করেছে। সংস্থাটি স্পষ্ট করেছে যে, যোগ্য দল হিসেবে ইরান অবশ্যই বিশ্বকাপে অংশগ্রহণ করছে এবং এখানে পরিবর্তনের কোনো সুযোগ নেই।

এদিকে জাম্পোলির এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে ইরানি দূতাবাস। এক বিবৃতিতে তারা একে যুক্তরাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব হিসেবে অভিহিত করেছে। দূতাবাস আরও উল্লেখ করেছে, ইতালি ফুটবল ইতিহাসে সব সময় মাঠের নৈপুণ্য দিয়ে সাফল্য অর্জন করেছে, কোনো রাজনৈতিক করুণা বা সুবিধার মাধ্যমে নয়।

এ দিকে, ইতালির ক্রীড়া মন্ত্রী আন্দ্রেয়া আবোদি দেশটির গণমাধ্যম লা প্রেসকে বলেছেন— প্রথমত, এটি সম্ভব নয়, দ্বিতীয়ত, এটি অনুচিত। কারণ মাঠেই যোগ্যতা অর্জন করতে হয়।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে উঠতে ব্যর্থ হয়েছে। গত মাসে বাছাইপর্বের প্লে-অফে বসনিয়া অ্যান্ড হারজেগোভিনার কাছে হেরে তারা ছিটকে যায় এবারের আসর থেকে।

উল্লেখ্য, আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। সেখানে ইরান ১৫ ও ২১ জুন লস অ্যাঞ্জেলেসে যথাক্রমে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে খেলবে এবং ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে খেলবে।

ফিফার নিয়ম অনুযায়ী, কোনো দল সরে গেলে বা বাদ পড়লে বিকল্প দল নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের থাকলেও বর্তমানে এমন কোনো পদক্ষেপ বিবেচনায় নেই।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
রোনালদোর আচরণ নিয়ে প্রশ্ন তুললেন ওয়েইন রুনি
পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়া এবং পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতি নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সমালোচনা করেছেন তার সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ওয়েইন রুনি।
রোনালদোর আচরণ নিয়ে প্রশ্ন তুললেন ওয়েইন রুনি
আরও পড়ুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের