ভারত সিরিজ না হওয়ায় জ্যোতিদের নিয়ে নতুন পরিকল্পনা বিসিবির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০৯:৪৩ পিএম


ভারত সিরিজ না হওয়ায় জ্যোতিদের নিয়ে নতুন পরিকল্পনা বিসিবির
ছবি: সংগৃহীত

আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী দলের।  তবে ভারতীয় সরকারের অনুমোদন না পাওয়ায় সিরিজটি আপাতত স্থগিত হয়েছে। 

বিজ্ঞাপন

তাই এ সময়ে নারী ক্রিকেটারদের জন্য টি-টোয়েন্টি ফরম্যাটে বিসিএল করার চিন্তা করছে বিসিবি। ৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

আরও পড়ুন

মূলত আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার থাকায় ফরম্যাট বদলে টি-টোয়েন্টি ফরম্যাটে বিসিএল করার চিন্তা করছে বিসিবি। 

বিজ্ঞাপন

তবে ভারত সিরিজ স্থগিত হলেও বিসিসিআই স্পষ্ট করে জানিয়েছে সিরিজটি মাঠে গড়াবে ফাঁকা সময়ে। গুঞ্জন রয়েছে, ২০২৮ সালের ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত হতে পারে এই সিরিজটি!

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission