বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ , ০৫:২৯ পিএম

আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৮১/৪
বাংলাদেশ: ২০ ওভারে ১৪২/৯
শেষ ৩৬ বলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১০১ রান। দলের পরাজয় নিশ্চিত জেনেও নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৩৪ বলে ফিফটি তুলে নেন হৃদয়। সেই সঙ্গে বাংলাদেশও দলীয় শতক পার করে। এরপর ১৩ বলে ১২ রান করে ক্যাচ হন শরিফুল। শেষ পর্যন্ত হৃদয় ৫০ বলে ৮৩ রান করে অপরাজিত থাকলেও দলের হার বাঁচাতে পারেনি হৃদয়। ৩৯ রানে জয় পেয়েছে আইরিশরা।
আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৮১/৪
বাংলাদেশ: ১৬ ওভারে ১০০/৮
বড় লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখে লড়াই করছিলেন তাওহীদ হৃদয়। সতীর্থরা উইকেট মিছিলে ব্যস্ত থাকলেও ৩৪ বলে ফিফটি তুলে নেন এই ডান হাতি ব্যাটার। সেই সঙ্গে বাংলাদেশও দলীয় শতক পার করে।
আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৮১/৪
বাংলাদেশ: ১৩ ওভারে ৭৫/৮
৫ বলে ৬ রান করে আউট হন তানজিম সাকিব। এর দুই বল পরেই রিশাদ ও নাসুম ডাক আউট হলে ৭৪ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৮১/৪
বাংলাদেশ: ১২ ওভারে ৭১/৫
দলের বিপদের সময়ে দেখে শুনেই ব্যাট চালাচ্ছিলেন জাকের আলী। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনি। এক ছক্কায় ১৬ বলে ২০ রান করে ক্যাচ আউট হন জাকের। এতে ছন্দ হারায় টাইগাররা।
আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৮১/৪
বাংলাদেশ: ১০ ওভারে ৫৯/৪
দ্রুত ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরার চেষ্টা করছেন তাওহীদ হৃদয়। তাকে সঙ্গ দিচ্ছেন জাকের আলী। দুজনের ব্যাটে ভর করে ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৯ রান।

আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৮১/৪
বাংলাদেশ: ০৬ ওভারে ২০/৪
বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিজেদের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। বাজে ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ রান। সবশেষ ১৩ বলে ৬ রান করে আউট হয়েছেন।
আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৮১/৪
বাংলাদেশ: ০৪ ওভারে ৮/৩
৪ রানে ২ উইকেট হারিয়ে দল যখন বিপদে, তখন দায়িত্ব নেওয়ার কথা ছিল পারভেজ ইমনের। কিন্তু তা পারেননি তিনি, বরং বাজে শট খেলে দলকে আরও তলানিতে নামিয়ে দেন ইমন।
আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৮১/৪
বাংলাদেশ: ০২ ওভারে ৪/২
তামিমের বিদায়ের পর তিনে ব্যাট করতে এসেছিলেন লিটন কুমাস দাস। কিন্তু মার্কা অ্যাডওয়ারের বলে ক্যাচ হন তিনি। ৩ বলে ১ রান করেন তিনি।
আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৮১/৪
বাংলাদেশ: ০১ ওভারে ৪/১
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন তানজিদ তামিম। ৫ বলে ২ রান করে ক্যাচ আউট হন তিনি।
আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৮১/৪
ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে আসেন তানজিম সাকিব। এই ওভারে টানা দুই ছক্কায় ১৭ রান দিয়েছেন তিনি। এতে ১৮১ রানের বড় পুঁজি পায় আইরিশরা।
আয়ারল্যান্ড: ১৯ ওভারে ১৬৪/৪
১৯তম ওভারে মাত্র ৫ রান খরচ করেছেন মোস্তাফিজ। শেষ বলে উইকেট নেওয়ার সুযোগ থাকলেও ক্যাচ মিস করেছেন তিনি
আয়ারল্যান্ড: ১৮ ওভারে ১৫৯/৪
হ্যারি টেক্টরের সঙ্গে বলে বলে রান তুলছিলেন কার্টিস ক্যাম্ফার। কিন্তু ১৮তম ওভারে সাকিবের বলে ক্যাচ আউট হন তিনি। ১ ছক্কা ও ৩ বাউন্ডারিতে ১৭ বলে ২৪ রান করেন তিনি। তবে অপর প্রান্ত আগলে রেখে ৩৭ বলে ফিফটি তুলে নেন টেক্টর।
আয়ারল্যান্ড: ১৭ ওভারে ১৪৮/৩
এদিন শরিফুল মন খুলে রান খরচ করলেও প্রথম দুই ওভারে কিপটে ছিলেন মোস্তাফিজ। তবে তৃতীয় ওভারে ১২ রান খরচ করেছেন তিনি।
আয়ারল্যান্ড: ১৬ ওভারে ১৩৬/৩
প্রথম দুই ওভার ভালো করলেও পরের দুই ওভারে হাত খুলে খরচ করেছেন নাসুম আহমেদ। ৪ ওভারে নাসুমের খরচ ৩৭, প্রাপ্তি শূন্য।
আয়ারল্যান্ড: ১৫ ওভারে ১২৭/৩
চট্টগ্রামে নিজের সেরা দিতে পারেননি শরিফুল। ১ উইকেট পেলেও টেক্টরের সামনে দাঁড়াতে পারেননি তিনি। নিজের শেষ ওভারে ১৪ রান দিয়েছেন শরিফুল। ৪ ওভারে ৪২ রান খরচ করেছেন তিনি।
আয়ারল্যান্ড: ১৪ ওভারে ১১৩/৩
নিজের শেষ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করেছেন রিশদ। ৬ রান খরচ করেছেন তিনি।
আয়ারল্যান্ড: ১৩ ওভারে ১০৭/৩
টেক্টরকে সঙ্গ দিয়ে ব্যাট চালাচ্ছিলেন লরকান টাকারও। তবে ১৩তম ওভারে এই ব্যাটারকে সাজঘরে ফেরান শরিফুল। ২ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে ১৪ বলে ১৮ রান করেন তিনি।
আয়ারল্যান্ড: ১২ ওভারে ১০৪/২
রিশাদের পর বাজে একটা ওভার পার করেছে নাসুমও। টেক্টরের তোপে ১২ রান খরচ করেছে এই বাঁ-হাতি ব্যাটার।
আয়ারল্যান্ড: ১১ ওভারে ৯০/২
নবম ওভারে উইকেট নেওয়ায় ১১তম ওভারে আবারও রিশাদকে আনেন লিটন। কিন্তু এবার আর সুবিধা করতে পারেননি এই লেগ স্পিনার। এক বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে ১১ রান খরচ করেন তিনি।
আয়ারল্যান্ড: ১০ ওভারে ৭৪/২
প্রথম ওভারে মাত্র ৩ রান খরচ করার পর দ্বিতীয় ওভারেও আলো ছড়িয়েছেন মোস্তাফিজ। এবারও ৩ রান দিয়েছেন।
আয়ারল্যান্ড: ৯ ওভারে ৭৩/২
প্রথম ওভারে ১৪ রান দিলেও আবারও রিশাদকে বোলিংয়ে আনেন লিটন। এবার আর ভুল করেননি, দ্বিতীয় বলেই টিম টেক্টরকে সাজঘরে ফেরান তিনি। ৬ বাউন্ডারিতে ১৯ বলে ৩২ রান করেছেন টেক্টর।
আয়ারল্যান্ড: ৮ ওভারে ৭০/১
নিজের দ্বিতীয় ওভারে ৮ রান দিয়েছেন তানজিম সাকিব।
আয়ারল্যান্ড: ৭ ওভারে ৬২/১
সপ্তম ওভারে রিশাদ হোসেনকে বোলিংয়ে আনেন লিটন। কিন্তু নিজের শুরুটা ভালো করতে পারেননি তিনি। ১ বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে ১৪ রান খরচ করেন তিনি।
আয়ারল্যান্ড: ৬ ওভারে ৪৮/১
পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে আসেন মোস্তাফিজুর রহমান। এই ওভারে মাত্র ৩ রান খরচ করেছেন তিনি।
আয়ারল্যান্ড: ৫ ওভারে ৪৫/১
পঞ্চম ওভারে তানজিম সাকিবকে বোলিংয়ে আনেন লিটন। ওভারের দ্বিতীয় বলে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন এই টাই পেসার। পল স্ট্রালিংকে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন তিনি। ৪ বাউন্ডারিতে ১৮ বলে ২১ রান করেন আইরিশ ওপেনার।
আয়ারল্যান্ড: ৪ ওভারে ৪০/০
চতুর্থ ওভারে আবারও বোলিংয়ে আসেন নাসুম। এবারও খরচ করেছেন ৭ উইকেট।
আয়ারল্যান্ড: ৩ ওভারে ৩৩/০
নিজের দ্বিতীয় ওভারটাও ভালো করতে পারেনি শরিফুল। প্রথম ওভারে ৮ রান দেওয়ার পর এবার ৪টি বাউন্ডারি হজম করেছেন এই বাঁহাতি পেসার।
আয়ারল্যান্ড: ২ ওভারে ১৫/০
দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে ৭ রান খরচ করেন নাসুম আহমদে।
প্রথম ওভারে শরিফুলকে বোলিংয়ে আনেন অধিনায়ক লিটন। দ্বিতীয় বলে উইকেটের জন্য অবেদন করলেও মাটিতে স্পর্শ করায় বেঁচে যান স্ট্রালিং। এরপর দুটি বাউন্ডারি মেরে ৮ রান তোলেন এই আইরিশ ব্যাটার।
পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটরক্ষক), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাককার্থি, ম্যাথু হামফ্রেস ও জশ লিটল।
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব ও শরিফুল ইসলাম।
আইরিশদের বিপক্ষে টস জিতে প্রথম টি-টোয়েন্টি ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি আজ মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটির রিপোর্ট সরাসরি সম্প্রচার করবে আরটিভি।
আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আরও পড়ুন

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে নারীদের ফ্র্যাঞ্চাইজি ...

বাংলাদেশ ক্রিকেটে নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রাখতে একঠোর দৃষ্টান্ত স্থাপন ...
© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission