রান আউটের পর মেজাজ হারানোয় কঠিন শাস্তি পেলেন সালমান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ০৩:৩৬ পিএম


রান আউটের পর মেজাজ হারানোয় কঠিন শাস্তি পেলেন সালমান
পাকিস্তানি ব্যাটার সালমান আগা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত ছন্দে ছিলেন পাকিস্তানি ব্যাটার সালমান আগা। কিন্তু মিরাজের কাছে বিতর্কিতভাবে রান আউট হওয়ায় গ্লাভস-হেলমেট ছুড়ে মারেন তিনি। এ জন্য শাস্তি পেয়েছেন সালমান।

বিজ্ঞাপন

ঘটনাটা ছিল পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে। মিরাজের বলটি সোজাসুজি খেলেন মোহাম্মদ রিজওয়ান। পা দিয়ে তা থামিয়ে দেন মিরাজ। একই সময়ে সালমান-মিরাজ দুজনই বলের দিকে হাত বাড়ালেও মিরাজই বলটি আগে তুলে নেন, এরপর থ্রো করে ভেঙে দেন স্টাম্প। 

আরও পড়ুন

তৃতীয় আম্পায়ার সালমানকে রানআউট ঘোষণা করেন। এমন আউটে বিস্মিত সালমান সঙ্গে সঙ্গেই মিরাজের প্রতি নিজের অসন্তোষ জানান। তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানানোর আগেই মাঠের ভেতর হেলমেট ও গ্লাভস মাটিতে ছুড়ে মারেন সালমান।

বিজ্ঞাপন

ক্ষুব্ধ হয়েই ড্রেসিংরুমে ফেরেন সালমান। বাউন্ডারি সীমানা পার করে আরও একবার গ্লাভস ও হেলমেট ছুড়ে মারেন তিনি। বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গেও এ সময় তাকে তর্কে জড়াতেও দেখা যায়।

এ ঘটনায় পাকিস্তানি ব্যাটসম্যানকে তিরস্কার ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ম্যাচ রেফারি নিয়ামুর রশীদের আরোপ করা ‘অ্যাবিউজিং অব ক্রিকেট ইকুপমেন্ট’ অভিযোগ সালমান মেনে নেওয়ায় এ নিয়ে আর শুনানির প্রয়োজন হয়নি। 

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission