অপেক্ষা বাড়ল কামিন্সের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ , ১২:২০ পিএম


অপেক্ষা বাড়ল কামিন্সের
অপেক্ষা বাড়ল কামিন্সের। ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে পার্থ টেস্ট মিস করেছিলেন প্যাট কামিন্স। ব্রিসবেনে দিবারাত্রির ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা থাকলেও তাকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। তাই দ্বিতীয় ম্যাচেও অজিদের নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ।

বিজ্ঞাপন

মূলত, কামিন্সকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি নির্বাচকরা। এখন আগামী ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে অনুষ্ঠেয় তৃতীয় অ্যাশেজ ম্যাচ খেলার অপেক্ষায় থাকবেন ৩২ বছর বয়সী এই ব্যাটার।

হ্যামস্ট্রিং ইনজুরির সঙ্গে লড়াই করা জশ হ্যাজলউডও যথারীতি দলের বাইরে। কামিন্স-হ্যাজলউডকে ছাড়াই পার্থ টেস্টে সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। বল হাতে আগুন বর্ষণ করেছেন মিচেল স্টার্ক। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন অন্য দুই পেসার স্কট বোল্যান্ড ও ব্রেন্ডন ডগেট। 

বিজ্ঞাপন

আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ব্রিসবেন টেস্ট। গ্যাবায় এই ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় চোখ অস্ট্রেলিয়ার। স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে ব্রিসবেন সফর করবেন কামিন্স। 

এদিকে, খাজা ঘরের মাঠে ২০২৩ সালের জানুয়ারির পর আর সেঞ্চুরির দেখা পাননি। পার্থে প্রথম টেস্টে অসুস্থতার কারণে ওপেনিং করেননি খাজা। টেস্টটিতে প্রথম ইনিংসে মারনাস লাবুশেন ও দ্বিতীয় ইনিংসে ট্রাভিস হেড ওপেনিং করেন। 

বিজ্ঞাপন

ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার স্কোয়াড: স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মারনাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারল্ড ও বিউ ওয়েবস্টার। 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission