ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রথমবার খেলেই হোবার্ট হারিকেনসের সেরা রিশাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশ লিগ শেষ হয়েছে গত ২৫ জানুয়ারি। টুর্নামেন্ট শেষ হওয়ার দুই মাসের বেশি সময় পর দারুণ এক সুখবর পেলেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ স্পিনার রিশাদ হোসেন।

হোবার্ট হারিকেনসের হয়ে খেলা এই লেগ স্পিনারকে চলতি মৌসুমে দলের সেরা খেলোয়াড় ঘোষণা করেছে ক্রিকেট তাসমানিয়া। সংস্থাটির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।

প্রথমবারের মতো বিগ ব্যাশে অংশ নিয়েই দুর্দান্ত পারফরম্যান্স দেখান রিশাদ। বল হাতে দলের হয়ে সর্বোচ্চ ১৫ উইকেট শিকার করেন তিনি। শুধু দল নয়, পুরো টুর্নামেন্টের স্পিনারদের মধ্যেও সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন এই বাংলাদেশি লেগ স্পিনার।

সমান ১৫ উইকেট নিয়ে রিশাদের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন কুপার কনোলি (পার্থ স্করচারস) এবং লয়েড পোপ (অ্যাডিলেড স্ট্রাইকার্স)।

পুরো আসরজুড়ে রিশাদের ধারাবাহিকতা ছিল নজরকাড়া। ওভারপ্রতি খরচ করেছেন মাত্র ৭.৮২ রান, যা টি-টোয়েন্টি ফরম্যাটে বেশ নিয়ন্ত্রিত বোলিংয়েরই প্রমাণ।

আরও পড়ুন

দলের সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য রিশাদের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন ব্যাটসম্যান নিখিল চৌধুরী, অধিনায়ক ও পেসার নাথান এলিস এবং ক্রিস জর্ডান। ব্যাট হাতে নিখিল করেছেন ৩০৭ রান, এলিস নিয়েছেন ১৪ উইকেট এবং জর্ডানের ঝুলিতে ছিল ৭ উইকেট। তাদের ছাড়িয়ে শেষ পর্যন্ত সেরার স্বীকৃতি জিতে নেন রিশাদ।

এদিকে মেয়েদের বিভাগে একই পুরস্কার জিতেছেন ড্যানি ওয়াইট হজ। সর্বশেষ মৌসুমে ৪৩২ রান করে দলকে প্রথমবার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

প্রতিবছরের মতো এবারও বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের স্বীকৃতি দিয়েছে ক্রিকেট তাসমানিয়া— আর সেখানে উজ্জ্বল হয়ে উঠেছেন বাংলাদেশের রিশাদ হোসেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
বার্সেলোনার বিপক্ষে আসন্ন এল ক্লাসিকোতে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় গুরুত্বপূর্ণ এই ম্যাচসহ আগামী চারটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে তাকে।
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের লড়াকু মানসিকতার আরেকটি দৃষ্টান্ত দেখা গেল রোমের অলিম্পিক স্টেডিয়ামে।
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
ভারত সফরটা স্মরণীয় করে রাখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা এই ডানহাতি ব্যাটার এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে পেছনে ফেলেছেন ক্রিস গেইল ও এভিন লুইসকে।
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
ইউরোপা লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
ইউরোপা লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর
জাতীয় স্টেডিয়ামের মিডিয়া বক্সের পাশের ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামের ঝটিকা পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন তিনি। আমিনুল হক বলেন, ঘরোয়া কিংবা আন্তর্জাতিক যে কোনও ফুটবল আসরেই মিডিয়া বক্সের পাশাপাশি ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকরা ব্যবহার করতে পারবেন। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ দিয়েই তা কার্যকর হবে। এমনিতে প্রেস বক্সে মাঝে পিলারের কারণে ৫০-৬০ জন বসে কাভার করতে পারে না।  তিনি বলেন, ওভারফ্লো জোনে বসে বাকি সাংবাদিকরা এখন থেকে ম্যাচ কাভার করবেন। ক্রীড়া সাংবাদিকরা হলো খেলার প্রাণ। তারা ম্যাচ কাভার করতে না পারলে কেমনে হবে? এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালককে এ বিষয়ে একটি চিঠি জারি করার নির্দেশও দেন তিনি। তার সিদ্ধান্ত ভবিষ্যতে বদলে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আপাতত নীতিগত সিদ্ধান্ত এটা। তবে আমি কথা দিচ্ছি, আমার এই সিদ্ধান্ত বদলে যাবে না। ক্রীড়া সাংবাদিকরা দুই জায়গাতে বসে খেলা কাভার করতে পারবেন। আরটিভি/এসআর  
সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর
আরও পড়ুন
এসএ টি-টোয়েন্টিতে দল পেলেন রিশাদ
বিগ ব্যাশে বর্ষসেরা হওয়ার দৌড়ে রিশাদ
পিএসএলের সূচি প্রকাশ, রিশাদ-মোস্তাফিজদের ম্যাচ কবে?
বিশ্বকাপ ও দেশের ক্রিকেটের অচল অবস্থা নিয়ে যা বললেন রিশাদ