অদ্ভূত নিয়মে দল পেলেন মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ০৭:৫৭ পিএম


অদ্ভূত নিয়মে দল পেলেন মাহমুদউল্লাহ
ছবি: সংগৃহীত

বিপিএলের ১২তম আসরের নিলামে ‘বি’ ক্যাটাগরিতে ছিল অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। তবে প্রথম ধাপে অবিক্রিত ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত অদ্ভূত নিয়মে দল পেয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

রোববার (৩০ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে এবারের নিলাম। যেখানে প্রথম ধাপে অবিক্রিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

নিয়ম অনুসারে, সরাসরি চুক্তি ও দেশি ক্রিকেটার মিলিয়ে ১৪ জন ক্রিকেটারকে কিনতেই হবে প্রতিটি ফ্রাঞ্চাইজিকে। কিন্তু সব ক্যাটাগরির ডাক শেষে কোটা পূরণ হয়েছিল না বেশ কয়েকটি দলের।

আরও পড়ুন

তখনই আলোচনায় আসে মাহমুদউল্লাহর। নিয়ম অনুসরে, দ্বিতীয় ডাকে ক্যাটাগরির ডিমশন হওয়ার কথা থাকলেও রিয়াদের সম্মানে তা করতে মানা করে ফ্র্যাঞ্চাইজি মালিকগুলো। আর সেখান থেকেই ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় রিয়াদকে দলে নিয়েছে রংপুর রাইডার্স।

বর্তমানে জাতীয় দলের সব ফরম্যাটে থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ঘরোয়া লিগে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি। গত দুই আসরে ফরচুন বরিশালকে শিরোপা জেতাতে বিশেষ ভূমিকা রেখেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সবশেষ বিপিএলের ১৪ ম্যাচে ২০৬ রান করেছিলেন এই কিংবদন্তি ক্রিকেটার।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission