বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের নিলামে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছিল মুশফিকুর রহিমকে। তবে প্রথমে নিলাম টেবিলে উঠলেও অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটারকে দলে টানতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে দ্বিতীয় দফার ডাকে তার ভিত্তি মূল্য ৩৫ লাখ টাকায় দলে নিয়েছে রাজশাহী টাইটান্স।
রোববার (৩০ নভেম্বর) প্রথম ডাকে দল না পাওয়ার খবর প্রকাশ্যে আসার পরপরই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন মুশফিক। সেখানে তিনি লেখেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’ এরপরই দল পেলেন তিনি।
সদ্য শেষ হওয়া মিরপুর টেস্ট দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। সাদা বলের ক্রিকেটকে বিদায় জানালেও এখনও টেস্ট খেলে যাচ্ছেন তিনি।
গত দুই আসরে ফরচুন বরিশালকে শিরোপা জেতাতে বিশেষ ভূমিকা রেখেছিলেন মুশফিকুর রহিম। সবশেষ বিপিএলের বরিশালের হয়ে ১৪ ম্যাচে ১৮২ রান করেছিলেন তিনি।
আরটিভি/এসআর




