শুরু হচ্ছে লাতিন-বাংলা সুপার কাপ, সন্ধ্যায় মুখোমুখি ব্রাজিল-বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ০১:০০ পিএম


শুরু হচ্ছে লাতিন-বাংলা সুপার কাপ, সন্ধ্যায় মুখোমুখি ব্রাজিল-বাংলাদেশ
লাতিন-বাংলা সুপার কাপ। ছবি: সংগৃহীত

নানা নাটকীয়তার পর মাঠে গড়াতে যাচ্ছে এএফবি লাতিন বাংলা সুপার কাপ ২০২৫। যেখানে ব্রাজিল ও আর্জেন্টিনার দুটি ক্লাবের সঙ্গে অংশ নেবে বাংলাদেশের একটি দল। উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের দল সাও বার্নার্দো ফুটবল ক্লাব এবং স্বাগতিক বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় এই টুর্নামেন্টের পর্দা উঠবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকার একটি হোটেলে অংশগ্রহণকারী তিন দলকে নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশ দল নিয়ে আশার বানী শুনিয়েছেন রেড গ্রিন ফিউচার স্টার ক্লাবের হেড কোচ ইমরুল কায়েস।

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি বলেন, এই দলটার অধিকাংশ ফুটবলারই অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের। চীনে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলা দলের ১৯ জন এই স্কোয়াডে আছেন। ২৩ জনের দলে প্রবাসী চারজন ফুটবলারও রয়েছেন।

বাংলাদেশের দলটিতে সদ্য সমাপ্ত এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে আলো ছড়ানো ফুটবলারদের আধিক্য। এ ছাড়া আছেন বেশ কয়েকজন উঠতি প্রবাসী, যারা গত জুনে উন্মুক্ত ট্রায়ালে এসে নজর কেড়েছেন। 

বিজ্ঞাপন

বাংলাদেশের লক্ষ্য নিয়ে কোচ কায়েস বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনার এই দল দুটি সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না। তবে লাতিন ফুটবলের সঙ্গে পরিচয় হতে আমাদের ফুটবলারদের জন্য এটি দারুণ একটা সুযোগ। আমাদের ছেলেরা অনেক কিছু শিখতে পারবে বলে আশা করছি। আমরা যতটা ভালো করতে পারি সেই লক্ষ্য থাকবে।

দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার, যুক্তরাষ্ট্র প্রবাসী বিতোশোক চাকমা বলেন, এই টুর্নামেন্ট নিয়ে আমি খুব শিহরিত। আশা করি ব্রাজিল ও আর্জেন্টিনার সঙ্গে আমরা ভালো খেলা উপহার দিতে পারব। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব দুই ম্যাচে। ম্যাচ সহজ হবে না, তবে আশা করছি ভালো কিছু উপহার দিতে পারব।

অন্যদিকে, লাতিন আমেরিকার দুই দলই টুর্নামেন্ট জয়ের প্রত্যয় ব্যক্ত করেছে। ব্রাজিলের ক্লাবটির কোচ লিওনার্দো বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রশংসা করে বলেন, ‘আমরা এখানে আসতে পেরে খুশি। বাংলাদেশের মানুষ ফুটবল ভালোবাসে। আমরা সেরা খেলাটা দিয়ে টুর্নামেন্ট জিততে চাই।

বাফুফের সহযোগিতায় টুর্নামেন্টটি আয়োজন করছে এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল। এর ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান জানান অনলাইনের পাশাপাশি ম্যাচের দিন স্টেডিয়ামের গেট থেকেও দর্শক টিকিট সংগ্রহ করতে পারবেন।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission