ফুটবল মাঠে দুই দলের ২২ জন খেলোয়াড় লড়াই করলেও সবচেয়ে বেশি চাপে থাকেন কোচ। আর সেটা যদি হয় ট্রাইবেকার, তাহলে তো বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি ট্রাইবেকারের সামলাতে মাঠেই সিগারেট ধরিয়ে বিতর্ক তৈরি করেছেন আর্জেন্টিনার কোচ গুস্তাভো কস্টাস।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) আর্জেন্টিনার লিগে রেসিং এবং টাইগ্রে দুই দলই লড়ছিল সেমিফাইনালে ওঠার জন্য। নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।
সেখানে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে কস্টাস নিজেকে শান্ত করতে মাঠেই সিগারেট ধরান। যা টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়তেই হাসাহাসি, আলোচনার পাশাপাশি দেখা দেয় বিতর্ক।
পেনাল্টির আগে সাইডলাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে নার্ভাস হয়ে পড়েন কস্টাস। তখনই তিনি বেঞ্চে যান এবং সহকারীদের সামনে দাঁড়াতে বলেন যেন কেউ দেখতে না পারে। সেই ফাঁকে তিনি পকেট থেকে সিগারেট বের করে মাঠেই ধূমপান করেন।
তবে ঘটনার পরের সুখবর পেনাল্টি শ্যুটআউটে রেসিং জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে। লিগ কর্তপক্ষ এখনো অবশ্য এই ঘটনার জন্য শাস্তি দেওয়া হয়নি ক্লাব কিংবা কোচের।
আগামী রোববার সেমিফাইনালে মুখোমুখি হবে রেসিং ও বোকা জুনিয়র্স। অন্য সেমিফাইনালে লড়বে এস্তুদিয়ান্তেস ও হিমনাসিয়া।
আরটিভি/এসআর




