এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কখন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ০৩:১৪ পিএম


এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কখন
এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কখন। ছবি: সংগৃহীত

আগামী ১২ ডিসেম্বর পর্দা উঠতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের। যেখানে অংশ নেবে বাংলাদেশসহ ৮টি দল। ইতোমধ্যে টুর্নামেন্টের সম্পূর্ণ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

প্রকাশিত সূচি অনুযায়ী গতবারের মতো এবারও ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল।

বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে টুর্নামেন্ট শুরুর পরদিন, অর্থাৎ ১৩ ডিসেম্বর। সেদিন আইসিসি একাডেমি মাঠে স্বাগতিক আফগানিস্তানের বিপক্ষে নামবে জুনিয়র টাইগাররা। 

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ১৫ ডিসেম্বর দ্য সেভেনস স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে তারা। এরপর ১৭ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে গ্রুপের শেষ ম্যাচ।

আরও পড়ুন

গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে। দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। আর সেই সেমিফাইনাল জয়ী দল দুটিকে নিয়ে ২১ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

 

তারিখ

প্রতিপক্ষ

সময়

ভেন্যু

১৩ ডিসেম্বর

আফগানিস্তান

সকাল ১১টা

আইসিসি একাডেমি মাঠ

১৫ ডিসেম্বর

নেপাল

সকাল ১১টা

দ্য সেভেনস স্টেডিয়াম

১৭ ডিসেম্বর

শ্রীলঙ্কা

সকাল ১১টা

আইসিসি একাডেমি মাঠ

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission