কোল্লাম স্পোর্টস হোস্টেলে ২ কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ , ০১:৫৭ পিএম


কোল্লাম স্পোর্টস হোস্টেলে ২ কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ভারতের কেরালার কোল্লাম জেলার স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এসএআই)-এর একটি আবাসিক হোস্টেল থেকে দুই কিশোরী ক্রীড়াবিদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বিজ্ঞাপন

নিহত দুই কিশোরীর বয়স যথাক্রমে ১৭ ও ১৫ বছর। তারা উভয়েই এসএআই-এর ক্রীড়া প্রশিক্ষণার্থী ছিলেন। ১৭ বছর বয়সী কিশোরী অ্যাথলেটিকস বিভাগের শিক্ষার্থী এবং দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন। অপরজন ছিলেন কাবাডি খেলোয়াড় ও দশম শ্রেণির ছাত্রী।

পুলিশ জানায়, নিহতদের একজন কোল্লাম জেলার কোঝিকোড় এলাকার বাসিন্দা এবং অন্যজন তিরুবনন্তপুরম জেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

হোস্টেলের অন্যান্য শিক্ষার্থীরা ভোরে লক্ষ্য করেন, নির্ধারিত সময় অনুযায়ী দুই কিশোরী সকালের প্রশিক্ষণ সেশনে উপস্থিত হয়নি। পরে তাদের কক্ষের দরজায় একাধিকবার কড়া নাড়লেও সাড়া না পেয়ে হোস্টেল কর্তৃপক্ষ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় কক্ষের ভেতর দুজনকেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ আরও জানায়, ১৫ বছর বয়সী কিশোরী সাধারণত অন্য একটি কক্ষে থাকতেন। তবে বুধবার রাতে তিনি তার সহপাঠীর কক্ষে অবস্থান করছিলেন। ভোরের দিকে অন্য শিক্ষার্থীরা দুজনকেই জীবিত অবস্থায় দেখেছিলেন বলেও জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট বা চিরকুট উদ্ধার হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনায় হোস্টেল ও ক্রীড়াঙ্গণে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission