এবার বাংলাদেশ প্রসঙ্গে পাকিস্তানকে সতর্ক করল আইসিসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৫ জানুয়ারি ২০২৬ , ০৩:৩১ পিএম


বাংলাদেশের পক্ষে দাঁড়ালে পাকিস্তানকে নিষিদ্ধ করার হুমকি আইসিসির
বাংলাদেশের পক্ষে দাঁড়ালে পাকিস্তানকে নিষিদ্ধ করার হুমকি আইসিসির। ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। তাদের জায়গায় সুযোগ পাচ্ছে স্কটল্যান্ড। এ বিতর্ক নিয়ে আইসিসির কড়া সমালোচনা করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সেই সঙ্গে বিশ্বকাপ বয়কটের জন্য সরকারের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

বিষয়টি ভালো নিতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তান যদি বাংলাদেশের মতো পথ অনুসরণ করে এবং টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

সম্প্রতি আইসিসির একাধিক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান যদি টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে আইসিসি একাধিক নিষেধাজ্ঞা দেবে। এর মধ্যে থাকবে কোনো দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ না পাওয়া, পিএসএলে বিদেশি খেলোয়াড়দের জন্য এনওসি না দেওয়া এবং এশিয়া কাপে অংশগ্রহণের সুযোগ হারানো।

আরও পড়ুন

এর আগে মহসিন নাকভি আইসিসির ‘দ্বৈত নীতি’র কড়া সমালোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। একই সঙ্গে তিনি জানান, বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সেই সিদ্ধান্ত হবে সরকারের সর্বোচ্চ পর্যায়ে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বিদেশ সফর থেকে ফেরার পর বিষয়টি চূড়ান্ত হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। একটি দেশ যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নিতে পারে, আর অন্য দেশের ক্ষেত্রে ঠিক উল্টো। বাংলাদেশ একটি বড় স্টেকহোল্ডার। এই অন্যায় হওয়া উচিত নয়।

আইসিসির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকেই তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব।

আরটিভি/এসআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission