ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী ক্রীড়া আয়োজন ‘খেলার ডাক’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ , ০৯:০৩ পিএম


ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী ক্রীড়া আয়োজন
ছবি: সংগৃহীত

দিনব্যাপী এই আয়োজনে ময়মনসিংহ বিভাগের চার জেলা নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও ময়মনসিংহের শিশু-কিশোররা অংশ নেয় সাতটি ভিন্ন খেলায়। প্রায় ২০০ জন ছেলে-মেয়ে একসঙ্গে খেলাধুলায় অংশ নিয়ে তুলে ধরে লিঙ্গসমতা, অন্তর্ভুক্তি ও পারস্পরিক সম্মানের বার্তা।  

বিজ্ঞাপন

বিশেষভাবে মেয়েদের অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হয়, যাতে তারা নিরাপদ ও উৎসাহব্যঞ্জক পরিবেশে আত্মবিশ্বাসের সঙ্গে খেলাধুলার অভিজ্ঞতা নিতে পারে। 

সার্টিফায়েড কোচদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, গলফ, টেনিস, টেবিল টেনিস, আর্চারি, বাস্কেটবল ও বক্সিংসহ নানা খেলায় অংশ নেওয়ার সুযোগ পায়। অনেক শিশু প্রথমবারের মতো এসব খেলায় অংশ নিয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করে।  

বিজ্ঞাপন

দিনশেষে প্রতিটি অংশগ্রহণকারীকে মেডেল প্রদান করা হয়। আয়োজক বাংলাদেশ উইমেন স্পোর্টস ফেডারেশনের সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, শিশুরা যখন সমানভাবে একসঙ্গে খেলতে শেখে, তখন তারা ভবিষ্যতে সমতার মূল্যবোধ নিয়েই বড় হয়। খেলার ডাক এমন একটি ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টা, যেখানে খেলা ও সুযোগ দুটোই সবার জন্য।

আরও পড়ুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলীসহ অন্যান্য অতিথিরা। উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এবং বিকেলে ক্ষুদে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির।  

বিজ্ঞাপন

এই আয়োজন প্রমাণ করেছে খেলাধুলা শুধু বিনোদন নয়, বরং সমতা, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার শক্তি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission