ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সাকিব আল হাসানকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলাতে চান আশরাফুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে ফের সাকিব আল হাসানের রূপালী সূর্য উঠতে যাচ্ছে এমনটাই মনে করছেন বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তিনি বলেছেন, বাঁহাতি অলরাউন্ডার সাকিব যদি আবারো জাতীয় দলে ফিরে আসেন, তবে তার লক্ষ্য হওয়া উচিত ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলা।

বিসিবি সাকিবকে ভবিষ্যৎ পরিকল্পনায় রেখেছে এবং নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রাখছে। বোর্ডের পরিচালক আসিফ আকবরও নিশ্চিত করেছেন, পাকিস্তানের বিপক্ষে আগামী মার্চে শুরু হতে যাওয়া হোম সিরিজের আগে সাকিবকে দলে ফেরানোর পরিকল্পনা রয়েছে।

তবে সাকিবের অবসর নিয়ে এখনো কিছু জল্পনা রয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে কানপুরে শেষ আন্তর্জাতিক টেস্ট খেলা এই তারকা ক্রিকেটার প্রথমে টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। পরে তিনি তিন ফরম্যাটেই শেষ ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেন। নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরে টেস্ট খেলা হয়নি।

আশরাফুল মনে করেন, সাকিব যদি শুধু ওয়ানডে ক্রিকেটে মনোনিবেশ করেন এবং তার শারীরিক ফিটনেস বজায় থাকে, তাহলে ৩৭-৩৮ বছর বয়সেও তিনি আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারবেন। বর্তমান ক্রিকেটে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট সুবিধার কারণে ৪০ বছরের কাছাকাছি বয়সেও খেলা সম্ভব বলে আশার কথা জানান তিনি।

আরও পড়ুন

আশরাফুল বলেন, সাকিব যদি বিশ্বকাপ ২০২৭ পর্যন্ত খেলতে চান, তবে সেটা বাংলাদেশের জন্য খুবই ভালো হবে। তিনি আরও যোগ করেন, সাকিব নিয়মিত ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন এবং তাই ফিটনেস নিয়ে কোনো প্রশ্ন নেই।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত সাকিব আল হাসানের খেলা হলে এটি বাংলাদেশের ক্রিকেটে একটি বড় লাভ হবে বলে মনে করছে দেশটির কোচিং স্টাফ এবং প্রশাসন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
আরও পড়ুন
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল
সাকিব আল হাসান একজন নষ্ট ও পচে যাওয়া মানুষ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে সাবেক প্রেস সচিব শফিকুল
দেশে ফিরে জাতীয় দলে খেলার সুযোগ নেই সাকিবের: ক্রীড়া প্রতিমন্ত্রী