টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। গতকাল সরকারের অনুমতি পাওয়ার পর আজ বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পাড়িয়ে জমিয়েছেন বাবর আজম-সালমান আলী আগারা।
সোমবার (২ ফেব্রুয়ারি) কলম্বোয় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। আগামী ৪ ফেব্রুয়ারি কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন পাকিস্তান।
আর ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। ডাচরা ছাড়াও তাদের গ্রুপে আছে যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও ভারত। তবে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে না নামার ঘোষণা দিয়েছেন তারা।
পাকিস্তান সরকার জানায়, পাকিস্তান দল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামবে না।
ভারত সফরে বাংলাদেশের অসম্মতি এবং পরবর্তীতে আইসিসি কর্তৃক বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়েছে।
আরটিভি/এসআর





