ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

পাকিস্তানের সঙ্গে হাত মেলানো নিয়ে যা বললেন সূর্যকুমার যাদব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭ পিএম
ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তাপ। রাজনৈতিক টানাপোড়েনের ছায়া প্রায়ই পড়ে ক্রিকেট মাঠেও। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে আবারও ঘুরে ফিরে এল একটি প্রশ্ন টসের সময় বা ম্যাচ শেষে কি হাত মেলাবেন দুই দলের খেলোয়াড়রা?

জম্মু-কাশ্মিরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়েছে। তার প্রভাব দেখা গেছে সাম্প্রতিক টুর্নামেন্টগুলোতেও। গত বছর এশিয়া কাপে তিনবার মুখোমুখি হলেও একবারও হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তান অধিনায়ক সালমান আগা। একই চিত্র ছিল নারী বিশ্বকাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও।

সংবাদ সম্মেলনে সালমান আগাকে প্রশ্ন করা হয় ভারত হাত মেলাতে চাইলে পাকিস্তান কি সাড়া দেবে? জবাবে তিনি সরাসরি কিছু বলেননি। রহস্য রেখে শুধু বলেন, আমরা কাল জানতে পারব। তবে ক্রিকেটীয় চেতনা বজায় রেখে ম্যাচ খেলার ওপর জোর দেন তিনি।

পরে একই প্রশ্নের মুখে পড়েন সূর্যকুমার যাদব। টসের সময় ও ম্যাচ শেষে পাকিস্তানের সঙ্গে হাত মেলানো হবে কি না এমন প্রশ্নে ভারত অধিনায়ক কৌশলী জবাব দেন, টসের সময় আমরা হাত মেলানো নিয়ে ভাবব। ২৪ ঘণ্টা অপেক্ষা করুন। আমরা ভালো ক্রিকেট খেলব, তারপর এটা নিয়ে সিদ্ধান্ত নেব। ভালোভাবে ঘুমান এবং ভালো কিছু খান, ২৪ ঘণ্টা অপেক্ষা করুন।

দুই অধিনায়কের বক্তব্যেই স্পষ্ট কোনো সিদ্ধান্ত না থাকায় উত্তেজনা আরও বেড়েছে। এখন দেখার বিষয় ক্রিকেটীয় সৌজন্য কি রাজনৈতিক রেষারেষিকে ছাপিয়ে যায়, নাকি আগের ধারাই অব্যাহত থাকে?

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
মোটরস্পোর্টের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ইতালির তরুণ রেসার আন্দ্রেয়া কিমি আন্তোনেল্লি। দীর্ঘ ৭৩ বছর পর আবারও ফর্মুলা ওয়ান (এফওয়ান) বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে ইতালি।
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের চাপে ফেলেছে স্বাগতিকরা।
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন হতাশাজনক বিদায়ের পরও সেলেসাওদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দেশটির ফুটবল কিংবদন্তি ও সাবেক অধিনায়ক কাফু।
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। ফলে ফিল্ডিং দিয়ে ম্যাচ শুরু করছে নাজমুল হোসেন শান্তর দল।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর এক জয়ের ইতিহাস গড়েছে তুরস্কের ক্লাব ফেনেরবাচে। দুইবার পিছিয়ে পড়েও সাবেক ক্লাব লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে তুর্কি জায়ান্টরা।
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস