ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

টানা দুই ম্যাচে সেঞ্চুরি মিস করা নিয়ে যা বললেন স্যামসন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০২:৩৪ পিএম
সাঞ্জু স্যামসন। ছবি: এএফপি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ ২ ম্যাচে সেঞ্চুরি খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে ভারতীয় ওপেনার সাঞ্জু স্যামসনকে। তারপরও কোনো আক্ষেপ নেই এই ডান হাতি ব্যাটারের। কারণ, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তার দল।

স্যামসন বলেন, দুটি সেঞ্চুরি হারাইনি, বরং ৯৭ ও ৮৯ রান করেছি, বিশাল ব্যাপার…! যে রানই করতে পারছি, যা করছি, তাতেই আমি খুশি। আমার দেশের জয়ে অবদান রাখতে পেরেই খুব খুশি।

অঘোষিত কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ বলে অপরাজিত ৯৭ রানে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। আর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ বলে ৮৯ রান করে দলকে বড় স্কোরের পথে নিয়ে যান। শেষ পর্যন্ত সাত রানের রোমাঞ্চকর জয়ে ফাইনালে ওঠে ভারত।

আরও পড়ুন

শতরান না পাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, মোটেও না (আক্ষেপ নেই)। সত্যি বলতে, সেঞ্চুরি করা যায় না, এটা প্রক্রিয়ার পথ ধরে হয়ে যায়। এটা টেস্ট বা ওয়ানডে নয়, যেখানে সময় নেওয়া যায়। টি-টোয়েন্টিতে শুরুটা করতে পারলে শুধু ছুটে যেতেই হয়।

এই ইনিংসটি অবশ্য থেমে যেতে পারত ১৫ রানেই। মিড অনে সহজ একটি ক্যাচ ছেড়ে দেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। তবে এটিকে খেলায় স্বাভাবিক ঘটনা হিসেবেই দেখছেন স্যামসন।

তিনি বলেন, অতীতে অনেক সময়ই দুর্ভাগ্যের শিকার হয়েছি। কখনও কখনও সৌভাগ্যও পাশে থাকে। সুযোগটা পেয়েছি, সেটাকে কাজে লাগাতে পেরে ভালো লাগছে। সত্যি বলতে, জানতাম যে গত ম্যাচ থেকে ফর্ম আমার সঙ্গী, কাজেই সেটা ধরে রাখতে চেয়েছি।

তিনি আরও বলেন, দেশের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ফর্ম পাওয়া সহজ নয়। আমার মনে হয়েছে, বড় ম্যাচে এই ফর্ম যতটা সম্ভব কাজে লাগাতে হবে। এজন্য নিজেকে সময় দিয়েছি, হিসাব করে ইনিংস গড়েছি। প্রস্তুতি খুব ভালো ছিল এবং সবকিছু ঠিকঠাক হয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সেঞ্চুরির বিশ্বরেকর্ড
শেফালি ভার্মার দুর্দান্ত সেঞ্চুরি, বাংলাদেশকে পাহাড় সমান লক্ষ্য দিলো ভারত
প্রথম বাংলাদেশি হিসেবে হৃদয়ের রেকর্ডময় ট্রিপল সেঞ্চুরি
দক্ষিণ আফ্রিকায় টেস্টে ডাবল সেঞ্চুরি হৃদয়ের