ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে অভিনন্দন জানালেন বিসিবি সভাপতি

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:৪৮ পিএম


ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে অভিনন্দন জানালেন বিসিবি সভাপতি
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে নির্বাচিত হতে না পারলেও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল হক। এই জন্য আমিনুলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিবৃতিতে আমিনুল হককে অভিনন্দন জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আমিনুল হক ক্রীড়াঙ্গনে তার নেতৃত্বের মাধ্যমে দেশের অনেক সমর্থক ও তরুণ ক্রীড়াবিদকে অনুপ্রাণিত করেছেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক হিসেবে তার অভিজ্ঞতা দেশের ক্রীড়া প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, আমিনুল হকের মতো একজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দেখার বিষয়টি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। জাতীয় ফুটবল দলকে গর্বের সঙ্গে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকার কারণে তিনি ক্রীড়াবিদদের বাস্তবতা, চ্যালেঞ্জ ও আকাঙ্ক্ষা ভালোভাবে বোঝেন। 

তিনি বলেন, আমি বিশ্বাস করি, একজন ক্রীড়াবিদ হিসেবে তার অভিজ্ঞতা দেশের বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। বিসিবি নতুন প্রতিমন্ত্রী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। যেটার মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াবিদদের জন্য ধারাবাহিক উন্নয়ন ও সুযোগ হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission