কানাডাকে উড়িয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:২৭ পিএম


কানাডাকে উড়িয়ে সুপার এইটে নিউজিল্যান্ড
ছবি: সংগৃহীত

হেসেখেলেই জয় তুলে নিয়ে সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্রের দুর্দান্ত ব্যাটিংয়ে কানাডাকে ৮ উইকেটে হারিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। ৪.৫ ওভার হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে কিউইরা।

বিজ্ঞাপন

চেন্নাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় কানাডা। উদ্বোধনী জুটিতে আসে ১১৬ রান। যুবরাজ সামরা ও অধিনায়ক দিলপ্রিত বাজওয়ার জুটিতে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। এক প্রান্ত আগলে রেখে ৩৯ বলে ৩৬ রান করেন দিলপ্রিত। ইনিংসের ১৪তম ওভারের শেষ বলে তাকে ফিরিয়ে প্রথম সাফল্য পায় কিউইরা।

তবে অপর প্রান্তে ছিলেন অবিচল সামরা। নিউজিল্যান্ডের বোলার-ফিল্ডারদের ভুগিয়ে ইনিংসের একেবারে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান তিনি। দলীয় ইনিংসের চার বল বাকি থাকতে আউট হওয়ার আগে ৬৫ বলে ১১০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সামরা। ১৬৯.২৩ স্ট্রাইক রেটে খেলা তার ইনিংসে ছিল ১১টি চার ও ৬টি ছক্কা। তাকে ফেরান জেকব দাফি।

বিজ্ঞাপন
আরও পড়ুন

শেষদিকে ডিলন হেয়লিগারের ঝোড়ো ছক্কায় ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৩ রান তোলে কানাডা।

১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খায় নিউজিল্যান্ড। দলীয় ৩০ রানে বিদায় নেন টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেন রাচিন ও ফিলিপস। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে দ্রুত এগোতে থাকে কিউইরা।

বিজ্ঞাপন

ফিলিপস ৩৬ বলে অপরাজিত ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। আর রাচিন ৩৯ বলে করেন ৫৯ রান। তাদের জুটিতেই অনায়াস জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। দুর্দান্ত এই জয়ে সুপার এইটের টিকিট কেটে নেয় ব্ল্যাক ক্যাপসরা।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission