রোনালদোকে সর্বকালের সেরা বলে আমেরিকায় ডাকলেন ট্রাম্প

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৩৩ পিএম


রোনালদোকে সর্বকালের সেরা বলে আমেরিকায় ডাকলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে ‘সর্বকালের সেরা’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রে যাওয়ার আহবান জানিয়েছেন। কয়েক মাস আগে হোয়াইট হাউজে রোনালদোর সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। উভয়ের মধ্যে উষ্ণ সম্পর্ক থাকার কথাও জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

বিজ্ঞাপন

ট্রাম্প সম্প্রতি সামাজিক মাধ্যম টিকটকে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তিনি বলেন, রোনালদো, তুমি সর্বকালের সেরা খেলোয়াড়। আমরা তোমাকে আমেরিকায় চাই। চলে আসো, তোমাকে দ্রুত প্রয়োজন।

ভিডিওটির সঙ্গে যুক্ত রয়েছে এআই-ভিত্তিক একটি ভিডিও, যেখানে হোয়াইট হাউজের ওভাল অফিসে দুজনকে ফুটবল খেলতে দেখা যায়।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা ট্রাম্পের বার্তার দুটি সম্ভাব্য অর্থ ব্যাখ্যা করছেন, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে উপলক্ষে রোনালদোকে আমেরিকায় থাকার আহ্বান।

বর্তমানে সৌদি ক্লাব আল-নাসরে খেলা রোনালদোকে আমেরিকান মেজর লিগ সকারে এ যোগ দেওয়ার আমন্ত্রণ।

বিজ্ঞাপন

এর আগে, নভেম্বরে রোনালদো ইনস্টাগ্রামে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাতের ছবি পোস্ট করেছিলেন। পোস্টে তিনি লিখেছিলেন, আমি এবং আমার বাগদত্তা জর্জিনাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য ফার্স্ট লেডি এবং আপনাকে ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। আমরা প্রত্যেকেই নতুন প্রজন্মকে সাহস, দায়িত্বশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় উৎসাহিত করতে পারি।

বিজ্ঞাপন

৪১ বছর বয়সী রোনালদো এবার বিশ্বকাপে ষষ্ঠবার অংশগ্রহণ করবেন, যেখানে তার দল পর্তুগাল ‘কে’ গ্রুপে উজবেকিস্তান, কলম্বিয়া এবং ইন্টার-কনফেডারেশন প্লে-অফ ১ এর বিজয়ীর সঙ্গে প্রতিযোগিতা করবে। পর্তুগাল বিশ্বকাপ মিশন শুরু করবে ১৭ জুন প্লে-অফ বিজয়ীর বিপক্ষে, এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং ২৭ জুন কলম্বিয়া।

আরও পড়ুন

বর্তমানে রোনালদো পেশাদার ক্যারিয়ারের ১০০০তম গোলের পথে, সব মঞ্চে বয়সের সীমা অতিক্রম করেও গোল করে চলেছেন। এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৯৬৪, যা তাকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission