নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে ভারতের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ ‘এ’ নারী দল। ফাইনালে প্রতিপক্ষ ভারত ‘এ’ নারী দল। এর আগে ২০২৩ সালে অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপের ফাইনালেও এই দুই দল মুখোমুখি হয়েছিল।
সে আসরটি ছিল প্রতিযোগিতার প্রথম সংস্করণ, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। পরে টুর্নামেন্টটির নাম পরিবর্তন হয়ে বর্তমান নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স হিসেবে পরিচিতি পায়। এবার সেই ফাইনালের পুনরাবৃত্তিতে ভাগ্য বদলানোর অপেক্ষায় বাংলাদেশ।
চলতি আসরে পারফরম্যান্সের বিচারে এগিয়ে রয়েছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপপর্বে তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ ‘এ’। শেষ চারে তারা পাকিস্তান ‘এ’ দলকে হারিয়ে নিশ্চিত করে ফাইনাল। অন্যদিকে ভারত গ্রুপপর্বে একটি ম্যাচে হেরে গেলেও সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলকে পরাজিত করে ফাইনালে পৌঁছায়।
বাংলাদেশ ‘এ’ একাদশ
ইশমা তানজিম, শামিমা সুলতানা, শারমিন সুলতানা, ফাহিমা খাতুন (অধিনায়ক), লতা মণ্ডল, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, সাদিয়া আক্তার, ফাতেমা জাহান সোনিয়া, সানজিদা আক্তার মেঘলা ও ফারিহা তৃষ্ণা।
ভারত ‘এ’ একাদশ
নন্দিনী কাশ্যপ, ভ্রিন্দা দিনেশ, আনুষ্কা শর্মা, তেজাল হাসাবনিস, রাধা যাদব (অধিনায়ক), মমতা মদিওয়ালা, মিনু মানি, তানুজা কানওয়ার, সোনিয়া মেন্দিয়া, প্রেমা রাওয়াত ও সাইমা ঠাকুর।
আরটিভি/এসকে





