ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

সরকারের হস্তক্ষেপে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পিএম
প্রেসিডেন্ট শাম্মি সিলভা। ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের অস্থিরতার অবসান ঘটিয়ে অবশেষে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট শাম্মি সিলভা ও তার নির্বাহী কমিটির সকল সদস্যরা। দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে প্রশাসনের পরিবর্তনের ডাক দেওয়ার পর এই সিদ্ধান্ত নেন তারা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রায় তিন ঘণ্টা স্থায়ী এক রুদ্ধশ্বাস বৈঠকের পর শাম্মি সিলভা ও তার কমিটি পদত্যাগের বিষয়ে একমত হন।

আগামীকাল (বুধবার) ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন তারা। তবে পদত্যাগের পর পরবর্তী পদক্ষেপ কী হতে যাচ্ছে, সে বিষয়ে কমিটির সদস্যরা এখনই মুখ খুলছেন না।

আরও পড়ুন

গত সপ্তাহেই প্রেসিডেন্ট দিশানায়েকের সঙ্গে দেখা করেছিলেন শাম্মি সিলভা। মূলত জাতীয় দলের টানা ব্যর্থতা এবং খেলোয়াড়দের পক্ষ থেকে আসা নানা অভিযোগের প্রেক্ষিতে সরকার মার্চের শুরু থেকেই শাম্মি সিলভাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল।

এর আগেও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বড় বিপদে পড়েছিল দেশটি। ২০২৩ সালের ডিসেম্বরে তৎকালীন ক্রীড়ামন্ত্রী শাম্মি সিলভাকে বরখাস্ত করলে আইসিসি রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করে দিয়েছিল। পরে আদালতের মাধ্যমে তিনি পুনরায় দায়িত্ব ফিরে পান।

এবার খোদ দেশটির প্রেসিডেন্টের সরাসরি হস্তক্ষেপে এই পদত্যাগের ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কী প্রতিক্রিয়া দেখায়, এখন সেটিই দেখার বিষয়।

সরকার ইতিমধ্যেই শ্রীলঙ্কা ক্রিকেটের হাল ধরার জন্য একটি অন্তর্বর্তীকালীন কমিটির নাম চূড়ান্ত করে ফেলেছে। খুব শীঘ্রই নতুন প্রশাসনের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওয়েলসকে রুখে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের উদ্বোধনী ম্যাচে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। আজারবাইজানের রাজধানী বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে দুই দলই গোলের দেখা পায়নি।
ওয়েলসকে রুখে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড
মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি কাইরন পোলার্ড। ফ্র্যাঞ্চাইজিটির সাবেক প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড
পেলে ও ম্যারাডোনা কেন কখনও ব্যালন ডি’অর জেতেননি
বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের জন্য। সোমবার (২৬ অক্টোবর) লন্ডন প্যালাডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের সেরা ফুটবলারদের সম্মানিত করা হবে।
পেলে ও ম্যারাডোনা কেন কখনও ব্যালন ডি’অর জেতেননি
এবার স্প্যানিশ ‘নোবেল’ জিতলেন মেসি
ফুটবল মাঠে অসামান্য সাফল্যের স্বীকৃতি আগেই পেয়েছেন লিওনেল মেসি। এবার স্পেনের অন্যতম মর্যাদাপূর্ণ ক্রীড়া সম্মাননা ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ জিতলেন আর্জেন্টাইন এই ফুটবল কিংবদন্তি।
এবার স্প্যানিশ ‘নোবেল’ জিতলেন মেসি
যে কারণে ম্যাচসেরার পুরস্কার নিলেন না রোনালদো
সৌদি প্রো লিগে আল ফয়সালির বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে আল নাসর। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ব্যতিক্রমী এক কাণ্ড ঘটিয়ে আলোচনায় এসেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।
যে কারণে ম্যাচসেরার পুরস্কার নিলেন না রোনালদো
আরও পড়ুন
৮৫৯ রানের ম্যাচে অবিশ্বাস্য জয় শ্রীলঙ্কার
শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি
সালমান আগার সেঞ্চুরিতে পাকিস্তানের জয়
শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক, বাদ আসালাঙ্কা