ইফতার বিতরণের সময় সড়ক দুর্ঘটনায় ফুটবলারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১৩ এএম


ইফতার বিতরণের সময় সড়ক দুর্ঘটনায় ফুটবলারের মৃত্যু
ছবি: সংগৃহীত

মিসরের দাকাহলিয়া গভর্নরেটে ইফতারসামগ্রী বিতরণের সময় এক উদীয়মান ফুটবলারের মৃত্যু হয়েছে। নিহত মোতাসেম জাকারিয়া মানসুরা ওয়ার্কার্স ক্লাবের যুবদলের অধিনায়ক ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয় সময় শনিবার (২১ ফেব্রুয়ারি) মাগরিবের আজানের কিছু আগে জাকারিয়া সড়কে পথচারী ও যাত্রীদের মধ্যে ইফতারসামগ্রী ও খেজুর বিতরণ করছিলেন। এ সময় একটি দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।

জানা গেছে, রমজান মাসে জাকারিয়া নিয়মিতভাবে এ ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নিতেন।

বিজ্ঞাপন

মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা এক শোকবার্তায় তরুণ খেলোয়াড়ের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং এ ঘটনাকে দেশের ফুটবলের জন্য বেদনাদায়ক ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন।

মানসুরা ওয়ার্কার্স ক্লাবের যুব একাডেমির কোচ ও কর্মকর্তারাও শোক প্রকাশ করে বলেন, জাকারিয়া শুধু একজন প্রতিভাবান ফুটবলারই ছিলেন না, তিনি ছিলেন দৃঢ় চরিত্র ও ভদ্র আচরণের জন্য পরিচিত একজন সম্মানিত অধিনায়ক।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ক্লাব সূত্রে জানা গেছে, ২০১১ সালে জন্ম নেওয়া জাকারিয়া অল্প বয়সেই অসাধারণ প্রতিভা ও নেতৃত্বের গুণাবলি প্রদর্শন করেছিলেন। মাঠের ভেতরে তার পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরে সমাজসেবামূলক কার্যক্রমও তাকে সবার থেকে আলাদা করেছিল। সংশ্লিষ্টরা মনে করেন, তার উজ্জ্বল ক্যারিয়ারের সম্ভাবনা ছিল।

এই দুর্ঘটনায় মিসরীয় ফুটবল সম্প্রদায় শোকস্তব্ধ।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission