ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

টটেনহ্যামকে হারিয়ে শিরোপা দৌড়ে এগিয়ে গেল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২ এএম
ছবি: সংগৃহীত

উত্তর লন্ডন ডার্বিতে দাপুটে পারফরম্যান্সে আর্সেনাল ৪-১ গোলে বিধ্বস্ত করেছে চিরপ্রতিদ্বন্দ্বী টটেনহ্যামকে। মিডফিল্ডার এবেরেচি এজে এবং ভিক্টর গাইকোরেসের জোড়া গোলে প্রিমিয়ার লিগের শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করল মিকেল আর্তেতার দল।

টানা দুই ম্যাচ জয়হীন থাকার পর এই বড় জয়ে চাপে থাকা আর্সেনাল ঘুরে দাঁড়াল দারুণভাবে। লিগে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে তারা এখন পাঁচ পয়েন্টে এগিয়ে। যদিও সিটির হাতে এখনও শিরোপার ভাগ্য নির্ধারণের সুযোগ রয়েছে।

গ্রীষ্মকালীন দলবদলে টটেনহ্যামে যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়া এজে সাবেক আগ্রহীদের বিপক্ষেই আবারও জ্বলে উঠলেন। নভেম্বরে ৪-১ গোলের জয়ে হ্যাটট্রিকের পর সাম্প্রতিক খারাপ ফর্মে একাদশের বাইরে ছিলেন তিনি। তবে আর্চেতার আস্থায় ফিরেই ১৮ ম্যাচ গোলশূন্য থাকার খরা কাটিয়ে জোড়া গোল করেন ২৭ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার।

ব্রেন্টফোর্ড ও উলভসের বিপক্ষে ড্র করে শিরোপা দৌড়ে চাপ বাড়ে আর্সেনালের ওপর। শনিবার সিটির নিউক্যাসলের বিপক্ষে জয়ে ব্যবধান নেমে আসে দুই পয়েন্টে। এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের উদ্দেশে আর্তেতা বলেছিলেন, শব্দ আর গুলির চাপ নিতে না পারলে অন্য ক্লাবে চলে যাও। সেই বার্তারই প্রতিফলন দেখা গেল ডার্বিতে।

আরও পড়ুন

অন্যদিকে টটেনহ্যামের দুর্দশা আরও ঘনীভূত। অন্তর্বর্তী কোচ ইগর তুদোর প্রথম ম্যাচেই টানা নবম লিগ ম্যাচে জয়হীন রইল দলটি। অবনমন অঞ্চল থেকে মাত্র চার পয়েন্ট দূরে অবস্থান করছে তারা। ১৯৭৭-৭৮ মৌসুমের পর প্রথমবার চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়ার শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

লিগের আরেক ম্যাচে লিভারপুল নটিংহ্যাম ফরেস্টকে ১-০ গোলে হারিয়ে কষ্টার্জিত জয় পায়। ২৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তারা আছে ষষ্ঠ স্থানে। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটি, আর একটি ম্যাচ বেশি খেলে ৬১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপের ফাইনালের পর এবার এশিয়ান গেমসের স্বর্ণপদকের লড়াইয়েও শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১৪৭ রানের বিশাল ব্যবধানে জিতে নারী ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন হলো হারমানপ্রিত কৌরের দল।
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারত ও জাপানের মধ্যে ব্যবধান বিশাল। ভারত যেখানে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয়, জাপানের অবস্থান ৪১তম। তবে বৃষ্টির কারণে পাঁচ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতেই সেই ব্যবধান ভুলিয়ে দিয়েছে স্বাগতিক জাপান। মাত্র ১৪ রানের মধ্যে ভারতের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে ঐতিহাসিক ম্যাচে বড় চাপ তৈরি করেছে তারা। সানোর আন্তর্জাতিক ক্রিকেট মাঠে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর শুরু হয় ম্যাচটি। শেষ পর্যন্ত দুই দলের ইনিংসই পাঁচ ওভারে সীমাবদ্ধ করা হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এটি ভারত ও জাপানের পুরুষ দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত একমাত্র টি-টোয়েন্টিটি হচ্ছে ‘সুজুকি কাপ’ এর অধীনে। মাত্র ৩০ বলের ইনিংস হওয়ায় শুরু থেকেই দ্রুত রান তোলার তাগিদ ছিল ভারতের ব্যাটসম্যানদের। কিন্তু প্রথম ওভারেই সেই পরিকল্পনায় ধাক্কা দেয় জাপান। চার্লি হারা-হিনজের ওভারের শেষ বলে বড় শট খেলতে গিয়ে শোমা সুগায়া-স্লেটারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অভিষেক শর্মা। প্রথম বলেই কোনো রান না করে আউট হন ভারতের ওপেনার। ২০২৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি অভিষেকের প্রথম বলে শূন্য রানে ফেরার পঞ্চম ঘটনা। এক বছরে পাঁচবার প্রথম বলে ডাক মেরে তিনি এখন রুয়ান্ডার কেভিন ইরাকোজে ও জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভার পাশে। অভিষেকের বিদায়ের পরও চাপ কাটেনি ভারতের। দ্বিতীয় ওভারে ইব্রাহিম তাকাহাশির বলে বড় শট খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে বেঞ্জামিন ইতো-ডেভিসের হাতে ক্যাচ দেন সঞ্জু স্যামসন। ৭ বলে ৯ রান করেন তিনি। তৃতীয় ওভারেও উইকেট হারায় ভারত। বেঞ্জামিন ইতো-ডেভিসের অফ স্পিনে ইনসাইড-আউট শট খেলতে গিয়ে অতিরিক্ত কভারে মাকোতো তানিয়ামার হাতে ক্যাচ দেন ঈশান কিষান। ৬ বলে ৩ রান করে ফেরেন তিনি। ফলে ২.৪ ওভারেই মাত্র ১৪ রানে ৩ উইকেট হারায় ভারত। চতুর্থ উইকেটে অধিনায়ক শ্রেয়াস আইয়ার কিছুটা প্রতিরোধ গড়েন। ১২ বলে একটি চারসহ ১৬ রান করেন তিনি। তবে ইনিংসের শেষ ওভারে আইয়ারও আউট হয়ে গেলে ৫ ওভারে ৪ উইকেটে ৩২ রানেই থামে ভারতের ইনিংস। ভারতের হয়ে তিলক ভার্মা ৩ বলে ১ এবং শিবম দুবে ১ বলে কোনো রান না করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ৩ রান। জাপানের বোলারদের মধ্যে চার্লি হারা-হিনজে ২ ওভারে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। ইব্রাহিম তাকাহাশি ২ ওভারে ১৩ রান দিয়ে একটি এবং বেঞ্জামিন ইতো-ডেভিস ১ ওভারে মাত্র ২ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। আরটিভি/এসকে
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
মেসির শেষ ম্যাচের জার্সিতে বিশেষ চমক
জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে শুরু হয়েছে কাউন্টডাউন। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা রয়েছে বিশ্বকাপজয়ী অধিনায়কের। আর সেই বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে মেসির জার্সিতে থাকছে বিশেষ নকশা।
মেসির শেষ ম্যাচের জার্সিতে বিশেষ চমক
এবার ফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর
ফিফার কার্যক্রম ও পরিচালনব্যবস্থা নিয়ে স্বাধীন পর্যালোচনার প্রস্তাব দিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। একই সঙ্গে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটিতে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়েও নিজের আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
এবার ফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর
আরও পড়ুন
আর্সেনালকে বড় ধাক্কা দিলো ব্রাইটন
মার্টিনেল্লিকে দলে ভেড়াতে যত খরচ হলো আল হিলালের
সাড়ে ১২ হাজার কোটি টাকা খরচ করে গিমারেসকে কিনল আর্সেনাল!
দরকষাকষি শেষ, আর্সেনালে যোগ দিচ্ছেন গিমারেস