বাঁচা-মরার ম্যাচে রাতে মাঠে নামছে রিয়াল, দেখে নিন স্কোয়াড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৫৩ পিএম


বাঁচা-মরার ম্যাচে রাতে মাঠে নামছে রিয়াল, দেখে নিন স্কোয়াড
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ পর্বের দ্বিতীয় লেগের ম্যাচে আজ ঘরের মাঠে বেনফিকার বিপক্ষে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। এর আগে প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে জিতেছিল লস ব্লাঙ্কোসরা। এই ম্যাচে হার এড়াতে পারলেই শেষ ষোলো নিশ্চিত হবে তাদের।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে। তবে ম্যাচে নামার আগে বড়সড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। ইনজুরির কারণে আজ রাতে বেনফিকার বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে মাঠে নামতে পারছেন না দলটির তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। 

আরও পড়ুন

হাঁটুতে প্রচণ্ড ব্যথার কারণে এমবাপ্পে গতকালকের অনুশীলন শেষ করতে পারেননি এবং স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট বলছে, আজকের ম্যাচে তার খেলা প্রায় অসম্ভব।

বিজ্ঞাপন

বেনফিকা ম্যাচে রিয়াল মাদ্রিদের স্কোয়াড

গোলরক্ষক: থিবো কুর্তোয়া, আন্দ্রি লুনিন, ফ্রান গনসালেস।

বিজ্ঞাপন

ডিফেন্ডার: দানি কারভাহাল, ডেভিড আলাবা, ট্রেন্ট, আসেনসিও, আলভারো কারেরাস, ফ্রান গার্সিয়া, আন্তোনিও রুডিগার, ফেরলাঁ মেন্ডি।

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, ফেদেরিকো ভালভার্দে, অরেলিয়াঁ চুয়ামেনি, আরদা গুলের, সেস্তেরো, মানুয়েল আঞ্জেল, পালাসিওস, থিয়াগো।

ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, গঞ্জালো, ব্রাহিম দিয়াস, মাসতান্তুয়োনো।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission