উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ, কেমন হলো একাদশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ০৮:০৮ এএম


উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ, কেমন হলো একাদশ
ছবি: বাফুফে

নারী এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। চীনের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশ থেকে দুই পরিবর্তন এনেছেন কোচ পিটার বাটলার। 

বিজ্ঞাপন

ডিফেন্সে অভিজ্ঞ শিউলি আজিমকে আজ একাদশের বাইরে রেখেছেন। মিডফিল্ডে উমহেলা মারমাও নেই আজকের একাদশে। বাংলাদেশ প্রথম ম্যাচে প্রথাগত স্ট্রাইকার ছাড়াই নেমেছিল। আজকের ম্যাচে একাদশে আছেন তহুরা খাতুন। 

তাকে একাদশে রাখায় অনেকটা স্পষ্ট, বাংলাদেশ উত্তর কোরিয়ার বিপক্ষে আক্রমণাত্মক মনোভাব বেশিই প্রদর্শন করবে। অতিমাত্রায় রক্ষণের বিরুদ্ধে বাটলার। মিডফিল্ডে উমহেলার জায়গায় আজ শুরু করবেন আইরিন খাতুন। 

বিজ্ঞাপন

উত্তর কোরিয়ার কোচ বাংলাদেশের আক্রমণভাগ নিয়ে শঙ্কিত। ঋতুপর্ণা, মারিয়া ও মনিকার সঙ্গে আক্রমণভাগে আজ তহুরা যোগ হওয়ায় বাংলাদেশের ফরোয়ার্ড লাইন আরও বেশি শক্তিশালী। বাংলাদেশ-উত্তর কোরিয়া ম্যাচের রেফারি হিসেবে রয়েছেন লেবাননের আলবক্কর।

বাংলাদেশ একাদশ: মিলি আক্তার (গোলরক্ষক ), আফিদা খন্দকার, আইরিন, শামসুন্নাহার, নবীরন, কোহাতি কিসকু, তহুরা খাতুন, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও শামসুন্নাহার (জুনিয়র)।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission