বিশ্বকাপের ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৮ মার্চ ২০২৬ , ০৭:২৮ পিএম


বিশ্বকাপের ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল সান্টনার। তার মানে আগে ব্যাট করবে স্বাগতিক ভারত। 

বিজ্ঞাপন

ভারত একাদশে কোনো পরিবর্তন নেই। সেমির একাদশই খেলবে আজ (৮ মার্চ) ফাইনালে। তার মানে যাকে নিয়ে আলোচনা চলছিল সেই বরুণ চক্রবর্তী আছেন স্কোয়াডে। অন্যদিকে নিউজিল্যান্ড একাদশে পরিবর্তন একটি। ম্যাককঞ্চির বদলে দলে ফিরেছেন জ্যাকব ডাফি।

এউইন মরগান ও ইয়ান বিশপ মনে করেন আহমেদাবাদের পিচ হবে রানপ্রসবা। লাল ও কালো মাটির মিশ্রণে বানানো এ পিচ অতিরিক্ত মন্থর নয়। অতিরিক্ত বাউন্সও নেই।

বিজ্ঞাপন

টি টোয়েন্টি বিশ্বকাপে দুবারের চ্যাম্পিয়ন ভারত। আজ জিততে পারলে রেকর্ড তৃতীয় শিরোপা হবে তাদের। অন‍্য দিকে নিউজিল‍্যান্ডের সামনে হাতছানি এই সংস্করণে নিজেদের প্রথম প্রথম শিরোপা জয়ের। ২০২১ সালে ফাইনালে উঠলেও সেবার অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল কিউইরা।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission