ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এবার ফুটসালে মনোযোগ দিচ্ছে বাফুফে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৮:০৯ পিএম
ছবি: সংগৃহীত

কোনো ঘরোয়া টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা না থাকলেও সাফ ফুটসালের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল। তাই এবার ফুটসাল দলকে আরও শক্তিশালী করতে নারী ও পুরুষ উভয়ের জন্য ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সোমবার (১৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাফুফের ফুটসাল কমিটি।

এর আগে ২০০৮ সালে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো নিয়ে ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করেছিল বাফুফে। ঐ টুর্নামেন্টে ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়৷
এরপর গত ১৬ বছর আর এই খেলা মাঠে গড়াতে দেখা যায়নি। তাই নতুন করে এই টুর্নামেন্ট আয়োজনের আহ্বান করা হয়েছে। ক্লাব বা দলের নামের ক্ষেত্রে কোনো বিশিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের হলে ট্রাস্টি বোর্ড কিংবা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে৷

নারী ও পুরুষ উভয় দলের ফুটসাল লিগই করতে চায় বাফুফে। এজন্য দল গঠনে আগ্রহী ক্লাবকে দুই দল গঠনই বাধ্যতামূলক করা হয়েছে। ক্লাবগুলোকে পরবর্তী দুই মৌসুম নারী ও পুরুষ ফুটসাল লিগে খেলার অঙ্গীকার করতে হবে।

আরও পড়ুন

পাশাপাশি লিগ খেলতে আগ্রহী ক্লাবকে ৫ লাখ টাকা বাফুফেকে পে অর্ডার দিতে হবে। লিগের নিয়ম কানুন ও শর্তপূরণ সাপেক্ষে এই গ্যারান্টি মানি ফেরত পাবে ক্লাবগুলো।

দোসরা মে থেকে ফুটসাল কমিটি লিগ শুরু করার দিনক্ষণ ঠিক করেছে। এখনো কোনো দল আনুষ্ঠানিকভাবে আবেদন করেনি ৷ আগ্রহী ক্লাব বা দল আবেদন করলে বাফুফের ক্লাব লাইসেন্সিং কমিটি সেটা পর্যালোচনা করে সিদ্ধান্ত প্রদান করবে।

তবে ঘরোয়া ফুটবলের একটি অলিখিত সংস্কৃতি হলো খেলা পেছানো। সকল আনুষ্ঠানিকতা শেষে দোসরা মে খেলা শুরু হয় কি না সেটাই দেখার বিষয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
এক পরিবর্তন নিয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ
‘আমি বাংলা জানি না, সতীর্থরা আমাকে বোঝাতে ইশারা-ইঙ্গিত ব্যবহার করে’
আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ পড়লেন ৬ ফুটবলার
জাতীয় ফুটবল দলের নতুন জার্সির দাম ১৬০০ টাকা