ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেন-আর্জেন্টিনা মতবিরোধে অনিশ্চিত ফিনালিসিমা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১২:১৪ পিএম
স্পেন-আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর অনিশ্চয়তায় পড়েছে স্পেন-আর্জেন্টিনার ‘ফিনালিসিমা’ ম্যাচ। নির্ধারিত সময়ের মধ্যে আর্জেন্টিনা ও স্পেন ভেন্যু নিয়ে একমত হতে না পারায় ম্যাচটি বাতিল বা পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পূর্বের সূচি অনুসারে, আগামী ২৬ মার্চ কাতারের দোহায় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে আয়োজকরা বিকল্প ভেন্যুর খোঁজ শুরু করেন।

পরে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ও দক্ষিণ আমেরিকার সংস্থা কনমেবল ম্যাচটি মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে আয়োজনের প্রস্তাব দেয়। এ প্রস্তাবে স্পেনের ফুটবল ফেডারেশন ও রিয়াল মাদ্রিদের সমর্থনও ছিল।

আরও পড়ুন

কিন্তু আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এ পরিকল্পনা নাকচ করে দিয়েছে। সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়া স্প্যানিশ গণমাধ্যমকে জানান, তিনি ম্যাচটি বুয়েনোস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আয়োজন করতে চান। তার মতে, স্পেনে ম্যাচ হলে স্বাগতিকরা বাড়তি সুবিধা পাবে।

বর্তমানে তিনটি বিকল্প নিয়ে আলোচনা চলছে —বার্নাব্যুতে ম্যাচ আয়োজন, লিসবন বা রোমের মতো অন্য কোনো শহরে সরিয়ে নেওয়া, অথবা ম্যাচটি পরবর্তী কোনো তারিখে স্থগিত করা। তবে এত অল্প সময়ের মধ্যে ফাঁকা স্টেডিয়াম পাওয়া কঠিন হওয়ায় ম্যাচ পিছিয়ে দেওয়ার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।

এদিকে স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্পেন ফুটবল ফেডারেশনের ভেতরে এমন ধারণাও রয়েছে যে আর্জেন্টিনা এই ম্যাচটি খেলতে খুব একটা আগ্রহী নয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রবিন একদিন কিংবদন্তি হবে: তামিম
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকটা মোটেও সুখকর হয়নি মাহফিজুল ইসলাম রবিনের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অভিষেকের প্রথম বলেই সাজঘরে ফিরেছেন এই ওপেনার।
রবিন একদিন কিংবদন্তি হবে: তামিম
উয়েফা নেশনস লিগ, কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সঙ্গী বেলজিয়াম
উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স ও বেলজিয়াম। বোর্দোয় তুরস্ককে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ফরাসিরা। অন্যদিকে ব্রাসেলসে পিছিয়ে পড়েও ইতালিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বেলজিয়াম।
উয়েফা নেশনস লিগ, কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সঙ্গী বেলজিয়াম
শিক্ষা ক্যালেন্ডারে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক একাডেমিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে বছরব্যাপী ১০ ধরনের খেলাধুলা আয়োজন বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার।
শিক্ষা ক্যালেন্ডারে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
৪৬ বছর বয়সে মাঠে ফিরেই রোনালদিনহোর ঝলক
দীর্ঘ বিরতির পর আবারও ফুটবল মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ৪৬ বছর বয়সে অবসর ভেঙে ইতালির তৃতীয় স্তরের ক্লাব রাভেনার হয়ে মাঠে নেমে নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছেন সাবেক এই বার্সেলোনা তারকা।
৪৬ বছর বয়সে মাঠে ফিরেই রোনালদিনহোর ঝলক
স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রায় ছেদ টানল ইংল্যান্ড
দীর্ঘ ৪৩ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ডে অবশেষে ছেদ পড়ল স্পেনের। বিশ্বচ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়ে তাদের দীর্ঘদিনের অজেয় যাত্রার ইতি টেনেছে ইংল্যান্ড। রোমাঞ্চকর এই জয়ে উয়েফা নেশন্স লিগের গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে টমাস টুখেলের দল।
স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রায় ছেদ টানল ইংল্যান্ড
আরও পড়ুন
আবারও আর্জেন্টিনা-ব্রাজিল মহারণের অপেক্ষা
মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলো আর্জেন্টিনা
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি
আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ