ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

অবশেষে ফিফা থেকে শাস্তি পেলো ইসরায়েল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৪:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা অবশেষে ইসরায়েলের বিরুদ্ধে ওঠা অভিযোগে সিদ্ধান্ত জানিয়েছে। তবে প্রত্যাশিত কঠোর ব্যবস্থা না নিয়ে সংস্থাটি সীমিত শাস্তিতেই থেমে গেছে।

২০২৪ সালে ফিলিস্তিন ফুটবল ফেডারেশন (পিএফএ) ইসরায়েলের সদস্যপদ স্থগিতসহ নানা অভিযোগ তোলে ফিফার কাছে। দীর্ঘ পর্যালোচনার পর বৃহস্পতিবার ফিফা জানায়, তারা ইসরায়েলের সদস্যপদ স্থগিত বা বড় কোনো শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে না।

তবে ফিফার শৃঙ্খলা কমিটি তাদের রায়ে জানিয়েছে, ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) ‘গুরুতর ও পদ্ধতিগত বৈষম্য’-সংক্রান্ত একাধিক অভিযোগে দোষী। এর ভিত্তিতে সংস্থাটিকে ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ২ কোটি ৩১ লাখ টাকা) জরিমানা করা হয়েছে।

পিএফএর প্রধান অভিযোগগুলোর মধ্যে ছিলো: বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ, ফেয়ার প্লে নীতিমালা লঙ্ঘন, ফিলিস্তিনি ভূখণ্ডে অবস্থিত দলগুলোকে ইসরায়েলের লিগে অন্তর্ভুক্ত করা। বিশেষ করে পশ্চিম তীরের বসতি থেকে দলগুলোকে নিজেদের জাতীয় লিগে খেলানোর বিষয়টিকে ফিফার নিয়মবিরোধী বলে দাবি করে পিএফএ।

ফিফা জানায়, পশ্চিম তীরের চূড়ান্ত আইনি অবস্থান এখনো আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে জটিল ও অনির্ধারিত। ফলে এই বিষয়ে সরাসরি কোনো কঠোর পদক্ষেপ নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়।

এর আগে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, ভূরাজনৈতিক সংঘাত সমাধান করা ফিফার কাজ নয়। তবে যুদ্ধ ও সংঘাতের প্রভাব কমাতে ফুটবলের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

আরও পড়ুন

সব মিলিয়ে, ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেও বড় ধরনের শাস্তি না দিয়ে শুধু আর্থিক জরিমানাতেই সীমাবদ্ধ থেকেছে ফিফা। ফলে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে বিতর্ক অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
ইসরায়েলকে টার্গেট করাই ছিল দুবাইয়ের বিমান ছিনতাইয়ের আসল লক্ষ্য
নেতানিয়াহুকে যা জানালেন আহত সেই ভারতীয় পাইলট
বেরিয়ে এলো সেই পাইলটের চাঞ্চল্যকর তথ্য