ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশিদের ঈদ শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ মে ২০২৬, ০৮:১৯ এএম
লিওনেল মেসি ও দলের অন্যান্যরা : ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের আপামর জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা। এতে ফুটবল মাঠের সীমানা পেরিয়ে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যকার যে গভীর মেলাবন্ধন তৈরি হয়েছে, তার প্রকাশ ঘটল আবারও।

বুধবার (২৭ মে) আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ফেসবুক পেজ ও এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি বিশেষ শুভেচ্ছা কার্ড পোস্ট করা হয়। পোস্টে লিওনেল মেসি, রদ্রিগো ডি পল ও এমিলিয়ানো মার্টিনেজের মতো তারকাদের ছবির পাশাপাশি দুই দেশের জাতীয় পতাকার আবহ ফুটিয়ে তোলা হয়েছে।

ক্যাপশনে লেখা হয়, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদুল আজহা প্রত্যেক পরিবারে শান্তি, সুখ ও অফুরন্ত বরকত বয়ে আনুক।’ ঈদ মোবারক।

আরও পড়ুন

২০২২ কাতার বিশ্বকাপে লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের মানুষের অভাবনীয় ও বাঁধভাঙা উন্মাদনা বিশ্ববাসীর নজর কেড়েছিল। আর্জেন্টিনার সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটবলার ও দেশটির সরকার—সবাই বাংলাদেশিদের এই ভালোবাসায় আপ্লুত হন।

সেই থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি বড় উৎসব ও জাতীয় দিবসে নিয়মিত শুভেচ্ছা জানিয়ে আসছে আলবিসেলেস্তেরা। ভৌগোলিক দূরত্ব ছাপিয়ে ফুটবল কীভাবে দুটি ভিন্ন সংস্কৃতির দেশকে এক সুতোয় বেঁধেছে, আর্জেন্টিনার এই ঈদ শুভেচ্ছা যেন তারই আরেকটি সুন্দর নিদর্শন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্টটি আসার পর পরই তা বাংলাদেশি ফুটবল ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই আর্জেন্টিনার এই আন্তরিকতাকে সাধুবাদ জানিয়ে কমেন্ট সেকশনে ভালোবাসা প্রকাশ করছেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর
অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন
সরকার শিক্ষা খাতে জিডিপির পাঁচ ভাগ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে: ড. মাছুমা হাবিব
পাকিস্তানের সাথে বাণিজ্য সম্প্রসারণ ও শিল্পখাতে সহযোগিতার নতুন সম্ভাবনা