শ্রীলঙ্কার কাছে হেরে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ০৩:০৪ পিএম


শ্রীলঙ্কার কাছে হেরে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ
শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত

চায়নিজ তাইপেকে হারিয়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্বে শুভসূচনা করেছিল বাংলাদেশ। কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছে তারা।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ দল।

এদিন ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল শ্রীলঙ্কা। ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি তারা; ১৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে অভিজ্ঞ আশরাফুল ইসলাম গোল করে দলকে ১-১ সমতায় ফেরান।

বিজ্ঞাপন
আরও পড়ুন

দ্বিতীয় কোয়ার্টার থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে শ্রীলঙ্কা। ১৬ মিনিটে কুশল উইরাপ্পুলি গোল করে লঙ্কানদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এরপর গোল শোধে মরিয়া বাংলাদেশ ৩১ থেকে ৩৬ মিনিটের মধ্যে পরপর দুটি পেনাল্টি কর্নার পেলেও ফিনিশিংয়ের অভাবে জালের দেখা পায়নি। 
চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ আরও একটি গোল হজম করলে ম্যাচ থেকে ছিটকে যায়। শেষ দিকে আমিরুল ইসলাম একটি গোল পরিশোধ করলেও তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে।

আচরণবিধি ভঙ্গের দায়ে অভিষেক শর্মাকে তিরস্কার, কাটা গেল ম্যাচ ফিআচরণবিধি ভঙ্গের দায়ে অভিষেক শর্মাকে তিরস্কার, কাটা গেল ম্যাচ ফি
শ্রীলঙ্কার বিপক্ষে হকিতে বাংলাদেশের রেকর্ড বরাবরই ঈর্ষণীয়। 

বিজ্ঞাপন

এর আগের টানা পাঁচবারের দেখায় প্রতিবারই জয় পেয়েছিল বাংলাদেশ। দীর্ঘ সময় পর লঙ্কানদের কাছে এই পরাজয় দলের জন্য বড় একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

বাছাইপর্বে অংশ নেওয়া ৯টি দেশের মধ্যে শীর্ষ ৬টি দল সুযোগ পাবে মূল আসরে। আগামী সেপ্টেম্বরে জাপানে বসবে ২০তম এশিয়ান গেমসের আসর। বাছাইয়ে টিকে থাকতে হলে পরের ম্যাচগুলোতে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।

এখন পর্যন্ত এশিয়ান গেমসে ১১ বার অংশ নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়া। সেই সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে হার থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ দল দ্রুত ঘুরে দাঁড়াবে—এমনটাই প্রত্যাশা ভক্তদের।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission