ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

অ্যাথলেটিকোকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ এএম
ছবি: সংগৃহীত

লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। যেখানে কঠিন লড়াই করেছে দুই দল। তবে শেষ দিকে রবের্ত লেভানদোভস্কির গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা। এতে শিরোপার লড়াইয়ে আরও এগিয়ে গেল বার্সেলোনা।

শনিবার (৪ এপ্রিল) রাতে মাদ্রিদের মেত্রোপলিতানোয় অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে কাতালানরা। জুলিয়ানো সিমেওনের গোলে পিছিয়ে পড়ার পর, প্রথমার্ধেই চমৎকার গোলে সমতা ফেরান মার্কাস র‍্যাশফোর্ড। দ্বিতীয়ার্ধে তার বদলি নেমে জয়সূচক গোলটি করেন রবের্ত লেভানদোভস্কি।

এদিন দ্বিতীয় মিনিটে একটি হাফ চান্স পায় বার্সেলোনা। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে কাটব্যাক করেন জোয়াও কান্সেলো, অন্য পাশে দুরূহ কোণ থেকে লামিনে ইয়ামালের শট আটকে দেন এক ডিফেন্ডার। সপ্তম মিনিটে র্যাশফোর্ডের ফ্রি কিক ঠেকান গোলরক্ষক হুয়ান মুসো। একাদশ মিনিটে সুযোগ পায় অ্যাথলেটিকো।

আরও পড়ুন

বক্সে ঢুকে অঁতোয়ান গ্রিজমানের নেওয়া শট অনায়াসে ঠেকান বার্সেলোনা গোলরক্ষক হোয়ান গার্সিয়া। চতুর্দশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় বার্সেলোনা। ইয়ামালের চমৎকার পাসে প্রতিপক্ষের বাধায় বক্সের বাইরে থেকে ঠিকমতো শট নিতে পারেননি ফের্মিন লোপেস, বল পোস্টের বাইরে দিয়ে যায়।

৩৫তম মিনিটে বক্সের বাইরে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন ইয়ামাল। ফিরতি বলে স্প্যানিশ তারকার শট পোস্টের বাইরের দিকে লাগে। ৩৯তম মিনিটে গোল খেয়ে বসে বার্সেলোনা। নিজেদের অর্ধ থেকে ক্লেঁমো লংলের উঁচু করে বাড়ানোর বল অফসাইডের ফাঁদ এড়িয়ে নিয়ন্ত্রণে নিয়ে, বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন জুলিয়ানো সিমেওনে।

অ্যাথলেটিকোর এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুই মিনিট পরই র্যাশফোর্ডের দারুণ গোলে সমতায় ফেরে বার্সেলোনা। মাঝমাঠ থেকে বাঁ দিক দিয়ে বল ধরে এগিয়ে বক্সের বাইরে দানি ওলমোকে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন ইংলিশ ফরোয়ার্ড, সতীর্থের ফিরতি পাস পেয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন তিনি।

_MGA2996

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে বল ক্লিয়ারের চেষ্টায় ফলো থ্রুতে মোলিনার পা মাড়ানোয় জেরার্দ মার্তিনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। তবে মনিটরে দেখে আগের সিদ্ধান্ত পাল্টে হলুদ কার্ড দেন তিনি, বেঁচে যায় বার্সেলোনা।

৫৯তম মিনিটে দারুণ নৈপুণ্যে ইয়ামালের নেওয়া শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। ৬৬তম মিনিটে কান্সেলোর ক্রসে তরেসের শট ফিরিয়ে দেন মুসো। অ্যাথলেটিকোর ওপর চাপ ধরে রাখে বার্সেলোনা। জমাট রক্ষণে তাদের আটকে রাখে স্বাগতিকরা।

অবশেষে ৮৭তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বার্সেলোনা। বক্সে এক ডিফেন্ডারকে কাটিয়ে কান্সেলোর কোনাকুনি শট গোলরক্ষক মুসো ফিরিয়ে দেন, তবে কাছেই দাঁড়ানো লেভানদোভস্কির বুকে লেগে জালে জড়ায় বল!

_MGA3055

গত মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ ফাইনালে সুইডেনের বিপক্ষে হেরে বিশ্বকাপে খেলার স্বপ্ন ভাঙে পোল্যান্ড ও লেভানদোভস্কির। ক্লাবে ফিরে ৭৯তম মিনিটে বদলি নেমে পোলিশ তারকাই শেষের নায়ক।

৩০ ম্যাচে ২৫ জয় ও এক ড্রয়ে শিরোপাধারীদের পয়েন্ট হলো ৭৬। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। ৫৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে অ্যাথলেটিকো। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে তিনে ভিয়ারেয়াল।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
গেতাফেকে হারিয়ে আটে আট বার্সেলোনার
রাফিনিয়াকে নিয়ে বড় দুঃসংবাদ দিলো বার্সেলোনা