ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দুর্বল মায়োর্কার কাছে হেরে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ এএম
ছবি: এএফপি

চ্যাম্পিয়নস লিগে চমক দেখালেও লা লিগায় নিজেদের সেরাটা দিতে পারছেন না ভিনি-এমবাপ্পেরা। তাই বার্সেলোনার সঙ্গে শিরোপার লড়াইয়ে অনেকটা পেছনে পড়ে গেছে লস ব্লাঙ্কোসরা। সবশেষ দুর্বল মায়োর্কার বিপক্ষে হেরে বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ।

শনিবার (৪ এপ্রিল) প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। মানু মর্লানেসের গোলে পিছিয়ে পড়ার পর, শেষ দিকে সমতা ফেরান চোট কাটিয়ে ফেরা এদের মিলিতাও। কিন্তু তিন মিনিটের মধ্যে আবার গোল হজম করে বসে রিয়াল।

পজেশন রাখায় অনেকটা পিছিয়ে খেকে গোলের জন্য ছয় শটের মাত্র দুটি লক্ষ্যে রেখেই বাজিমাত করল মায়োর্কা। অবশ্য তাদের দুই গোলের পেছনেই দায় আছে রেয়ালের রক্ষণের। তাদের আক্রমণভাগও ছিল বর্ণহীন; প্রতিপক্ষকে খুব বেশি ভাবাতেই পারেনি তারা।

আরও পড়ুন

চলতি মৌসুমে রিয়ালের এটা পঞ্চম হার। ৩০ ম্যাচে ২২ জয় ও তিন ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। শীর্ষে বার্সেলোনার পয়েন্ট ৭৩, একটি ম্যাচ কমও খেলেছে দলটি। আর স্মরণীয় এই জয়ে অবনমন অঞ্চল থেকে আপাতত বেরিয়ে এসেছে মায়োর্কা। ৩০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে তারা।

অবনমন অঞ্চলের দলের বিপক্ষে শুরু থেকে আক্রমণে আধিপত্য করলেও, পরিষ্কার সুযোগ তৈরি করতে ভুগছিল রেয়াল। ২৫তম মিনিটে এ পর্যন্ত সেরা সুযোগটি পান কিলিয়ান এমবাপ্পে; কিন্তু এদুয়ার্দো কামাভিঙ্গার থ্রু বল ধরে তার নেওয়া শট ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক।

আট মিনিট পর আরেকটি ভালো সুযোগ তৈরি করে তারা। এবার আর্দা গিলেরের শট আটকে ক্ষিপ্রতায় আটকে দেন গোলরক্ষক রোমান। ওখান থেকে পাল্টা আক্রমণে উঠে সুবর্ণ সুযোগ পেয়ে যায় স্বাগতিকরা; কিন্তু গোলমুখে ফাঁকায় বল পেয়েও হেড লক্ষ্যে রাখতে পারেননি মর্লানেস।

দুটি লক্ষ্যভ্রষ্ট প্রচেষ্টার পর, ৪২তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নিয়েই এগিয়ে যায় মায়োর্কা। সতীর্থের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে, ঠাণ্ডা মাথায় নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার। কাছেই ছিলেন আন্টোনিও রুডিগার, কিন্তু যথেষ্ট তৎপর হতে পারেননি তিনি।

AFP__20260404__A6R88FB__v1__HighRes__FblEspLigaMallorcaRealMadrid

বিরতির পর আরও বেশি সময় বল দখলে রেখে আক্রমণ শাণাতে থাকে রিয়াল। কিন্তু পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না তারা। নতুন শক্তি যোগ করতে ৫৯তম মিনিটে একসঙ্গে ভিনিসিউস জুনিয়র, জুড বেলিংহ্যাম ও এদের মিলিতাওকে নামান রিয়াল কোচ।

প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখলেও, উল্লেখযোগ্য কিছু করতে পারছিলেন না এমবাপ্পেরা। অবশেষে ৮৮তম মিনিটে কর্নারে দারুণ হেডে দলকে সমতায় ফেরান মিলিতাও। পেশির চোটে ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর থেকে মাঠের বাইরে ছিলেন এই ব্রাজলিয়ান ডিফেন্ডার।

এবারের লিগে ঘরের মাঠে আগে যে ছয়টি ম্যাচে প্রথমে এগিয়ে গেছে মায়োর্কা, তার কোনোটিতেই হারেনি তারা (পাঁচটি জয় ও একট্রি ড্র)।

সেই ধারাবাহিকতা ধরে রাখতে যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান গড়ে দেন ভেদাত মুরিকি। সতীর্থের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে ঠিকানা খুঁজে নেন কসোভোর স্ট্রাইকার। ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে এই নিয়ে সবশেষ ছয় ম্যাচের তিনটিতে জিতল মায়োর্কা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
আরও পড়ুন
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
ভিনিসিয়ুসের লাল কার্ডের রাতে রিয়ালকে জয় উপহার দিলেন দিওমান্দে
এবার রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন এমবাপে
এশিয়ান গেমসের ফাইনালসহ টিভিতে আজকের খেলা