ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কোপা দেল রে

অ্যাথলেটিকোকে হতাশার সাগরে ডুবিয়ে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ এএম
রিয়াল সোসিয়েদাদের শিরোপা উদযাপন। ছবি: এএফপি

সদ্য শেষ হওয়া কোপা দেল রের এবারের আসরে দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে বিদায় করে চমক দেখিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল অ্যাথলেটিকো মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ। শক্তিতে অ্যাথলেটিকো এগিয়ে থাকলেও শিরোপা নির্ধারণী ম্যাচে আলো ছড়িয়েছেন সোসিয়েদাদের ফুটবলার। টাইব্রেকারে অ্যাথলেটিকোকে হারিয়ে ট্রফি ঘরে তুলেছে তারা।

শনিবার (১৯ এপ্রিল) সেভিয়ায় নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ২-২ গোল ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে অ্যাথলেটিকোকে ৪-৩ গোলে হারিয়েছে সোসিয়েদাদ।

পেনাল্টি শুটআউটে আলেকসান্দার সরলথ ও আলভারেসের নেওয়া আতলেতিকোর প্রথম দুটি শট ঠেকিয়ে নায়ক বনে যান সোসিয়েদাদের গোলরক্ষক উনাই মারেরো। দলটির দ্বিতীয় শট নেওয়া অস্কারসন ব্যর্থ হলেও, বাকি চার জন পান জালের দেখা।

সোসিয়েদাদের সাফল্যে অনন্য এক কীর্তি গড়লেন কোচ পেল্লেগ্রিনি মাতারাজ্জো। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে যুক্তরাষ্ট্রের প্রথম কোচ হিসেবে কোনো কাপ ফাইনালে শিরোপা জিতলেন তিনি।

আরও পড়ুন

৩৪ বছরের অপেক্ষা ঘুচিয়ে ২০১৯-২০ মৌসুমে কোপা দেল রেতে নিজেদের তৃতীয় শিরোপা জিতেছিল সোসিয়েদাদ। এবার জিতল চতুর্থবারের মতো। আর প্রতিযোগিতাটির ১০ বারের শিরোপা জয়ী অ্যাথলেটিকো সবশেষ জিতেছিল ২০১২-১৩ মৌসুমে। মাদ্রিদের দলটির অপেক্ষা আরও বেড়ে গেল।

এদিন খেলা শুরু হতে না হতেই অ্যাথলেটিকো জালে বল পাঠায় সোসিয়েদাদ। বাঁ দিক থেকে গন্সালো গেদেসের ক্রসে বক্সে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের ওপর লাফিয়ে হেড করেন বারেনেক্সিয়া। বলে খুব বেশি গতি না থাকলেও, ঝাঁপিয়েও নাগাল পাননি গোলরক্ষক।

সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে জয়ী অ্যাথলেটিকো ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি। অষ্টাদশ মিনিটে দলকে সমতায় ফেরান লুকমান। অঁতোয়ান গ্রিজমানের পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে সোসিয়েদাদের তিন খেলোয়াড়ের মাঝ দিয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন নাইজেরিয়ান ফরোয়ার্ড।

আক্রমণ পাল্টা-আক্রমণ চলতে থাকে দুই দলের। প্রথমার্ধের যোগ করা সময়ে অধিনায়ক ওইয়ারসাবালের সফল স্পট কিকে দ্বিতীয়বার এগিয়ে যায় সোসিয়েদাদ। অ্যাথলেটিকো গোলরক্ষক হুয়ান মুসো বক্সে লাফিয়ে হেড করতে ওঠা গেদেসের ঘাড়ে আঘাত করায় পেনাল্টি দিয়েছিলেন রেফারি। হলুদ কার্ডও দেখেন আর্জেন্টাইন গোলরক্ষক।

ম্যাচে ফিরতে দ্বিতীয়ার্ধে মরিয়া চেষ্টা চালায় আতলেতিকো। কিন্তু দ্বিতীয় গোলের দেখা পাচ্ছিল না তারা। অবশেষে ৮৩তম মিনিটে চমৎকার গোলে স্কোরলাইন ২-২ করেন আলভারেস। থিয়াগো আলমাদার পাস বক্সের সামনে পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

পাঁচ মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে দারুণ সুযোগ পান আতলেতিকোর কার্দোসো। কিন্তু কাছ থেকে ওয়ান-অন-ওয়ানে বাইরে মেরে বসেন তিনি। অতিরিক্ত সময়ে গড়ানো লড়াইয়ে ম্যাচের ৯৮তম মিনিটে দুর্দান্ত ডাবল সেভে অ্যাথলেটিকোকে বাঁচান মুসো।

লুকা সুসিকের নিচু শট ঝাঁপিয়ে ঠেকানোর পর, কাছ থেকে অস্কারসনের প্রচেষ্টাও রুখে দেন তিনি। দুই মিনিট পর আবার গোল করতে পারতেন আলভারেস। কিন্তু বক্সের বাইরে থেকে তার জোরাল শট পোস্টে লাগে। এই হতাশা তাদের আরও বেড়ে যায় টাইব্রেকারে হেরে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
আরও পড়ুন
আলভারেজকে ছাড়াই দল ঘোষণা অ্যাথলেটিকোর, ঘটনা কী
লাউতারোকে পেতে ইন্টারের সঙ্গে আলোচনায় বার্সেলোনা
বদলে যাচ্ছে হিসাব, অ্যাথলেটিকোর গোপন অনুশীলনে আলভারেজ!
রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি আর্সেনাল ও অ্যাথলেটিকো মাদ্রিদ