ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের জয়ের খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচে বোলিংয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখালেও জবাব দিতে নেমে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়েছে টাইগাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৭ রান তুলেছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ৩৩ ও নাজমুল হোসেন শান্ত ১৬ রানে ব্যাট করছেন।
এদিন সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের ষ্ঠ বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার সাইজ হাসান। এদিন তিনে ব্যাট করতে নেমে আলো ছড়াতে পারেননি সৌম্য সরকার। ১১ বলে ৮ রান করে আপার কাট করতে গিয়ে স্লিপে ধরা দেন তিনি।
তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন আরেক ওপেনার তানজিদ তামিম। তাকে সঙ্গ দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। দুজনের ব্যাটে ভর করে ৬৭ রান তুলতে পারে টাইগাররা।
এর আগে টস জিতে আগে ব্যাট করতে ৮ বল হাতে থাকতে ১৯৮ রানে আউট হয় সরফকারীরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন নাহিদ রানা।
আরটিভি/এসআর



