ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

নাহিদের ফাইফার, দুইশ’র আগেই অলআউট কিউইরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৪:২০ পিএম
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের সেরাটা দিতে পারেননি নাহিদ রানা। তবে কামব্যাক করতেও সময় নেননি তরুণ পেসার। কিউইদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেট পেয়েছেন তিনি। এতে ১৯৮ রানে অলআউট হয়েছে সফরকারীরা।

সোমবার (২০ এপ্রিল) মিরপুরে ইনিংসের অষ্টম ওভারে প্রথমবার নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনে আঘাত হানেন নাহিদ। কিউই ওপেনার হেনরি নিকোলসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেরেন তিনি। ফেরার আগে ২৬ বলে ১৩ করে রান করেন নিকোলস।

নিজের পরের ওভারে এসে দ্বিতীয় শিকার তুলে নেন নাহিদ। এবার সাজঘরের পথ দেখান উইল ইয়ংকে। নাহিদের প্রায় ১৪৭ কিলোমিটার গতির বাউন্সারে পরাস্ত হয়ে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দেন ইয়ং। ৭ বলে ২ রান করে ফেরেন ইয়ং।

আরও পড়ুন

এরপর নিউজিল্যান্ড প্রতিরোধ গড়ে ফেলেছিলে বাংলাদেশের বিপক্ষে। সেই প্রতিরোধ ভাঙতে আবারও নাহিদ রানাকে বোলিংয়ে আনেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আস্থার প্রতিদান দিতেও ভুল করেননি নাহিদ।

দ্বিতীয় স্পেলের প্রথম ওভারেই উইকেট তুলে নেন নাহিদ। টাইগার পেসারের গতিময় বাউন্সারে পরাস্ত হন আব্বাস। বল ব্যাটের ওপরের অংশে লেগে যাচ্ছিল পেছনের দিকে। উইকেটরক্ষক লিটন দাস দুর্দান্তভাবে সেটিকে তালুবন্দি করেন। আব্বাস ফেরেন ৩৪ বলে ১৯ রান করে।

ব্যক্তিগত নবম ওভারে এসে চতুর্থ উইকেট শিকার করেন বাংলাদেশের নতুন গতিতারকা। আবারও জুট ভাঙতে তার ওপর ভরসা রেখেছিলেন অধিনায়ক। প্রতিদান দিয়ে এবার ফেরান ডিন ফক্সক্রফটকে। নাহিদের শর্ট ডেলিভারিতে স্কয়ার লেগে মিরাজের হাতে ক্যাচ দিয়েছেন ফক্সক্রফট (৩৫ বলে ১৫ রান)।

নাহিদের বোলিং কোটায় যখন আর মাত্র এক ওভার বাকি। তখন অনেকেই চিন্তায় ছিলেন পঞ্চম উইকেট তুলে নিয়ে ফাইফার পূরণ করতে পারবেন কি নাহিদ। টাইগার পেসার পেরেছেন সেটি করতে। ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বার তুলে নিয়েছেন ফাইফার।

নিজের পঞ্চম উইকেট হিসেবে নাহিদ ফেরান জেডেন লিনক্সকে। তার ১৪১.৬ কিলোমিটার গতির বলের কোনো উত্তর ছিল না লিনক্সের কাছে। বোল্ড হয়ে যান তিনি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন লকি ফার্গুসন
পণ্যের দাম নিয়ে নাহিদের স্ট্যাটাস, দায়ী করলেন সিন্ডিকেটকে
যে কারণে ১০ লাখ ডলারের প্রস্তাব ফিরিয়ে দিলেন স্যান্টনার
বিপন্ন কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বার্ড অব দ্য ইয়ার