ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

লিটনের মহাকাব্যিক সেঞ্চুরিতে স্বস্তি নিয়ে দিন শেষ টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৬:৩২ পিএম
ছবি: সংগৃহীত

সিলেট টেস্টে আগে ব্যাট করতে নেমে নিজেদের সেরাটা দিতে পারেনি টাইগারদের টপ অর্ডার। ১৫০ রানে অলআউট হওয়ার শঙ্কা তৈরি হলে, দলের হাল ধরেন লিটন। তার ব্যাটে ভর করে ২৭৮ রানের পুঁজি পায় বাংলাদেশ। শেষ বিকেলে ব্যাট করতে নেমে ২১ রান তুলেছে পাকিস্তান।

এতে ২৫৭ রানে এখন গিয়ে থেকে দিন শেষ করেছে টাইগাররা। ২০ বলে ১৩ রান করে আজান ও ৮ রানে অপরাজিত আছেন আব্দুল্লাহ ফজল।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় বলে সাজঘরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তবে মুমিনুলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অভিষিক্ত তানজিদ তামিম।

তবে টেস্ট ক্যারিয়ারের প্রথম ইনিংসটা লম্বা করতে পারেননি তিনি। ৩৪ বলে ২৬ রান করে ফেরেন এই বাঁ-হাতি ওপেনার। এদিন পিচে থাকতে পারেননি অভিজ্ঞ মুমিনুল হকও। ৪১ বলে ২২ রান করে খুরামের বলে বোল্ড আউট হন তিনি।

আরও পড়ুন

এরপর দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। দুজনের ব্যাটে ভর করে প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে ১০১ রান তুলেছে টাইগাররা। তবে লাঞ্চ বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা।

৭৪ বলে ২৯ রান করে কট আউট হন শান্ত। এরপর নিজেকে ধরে রাখতে পারেননি মুশফিকও। ৬৪ বলে ২৩ রান করে লেগ বিফোরে কাটা পড়েন তিনি। এরপর ৪ রান করে মিরাজ আউট হলে ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।

ছয় নম্বরে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন লিটক কুমার দাস। তাকে যোগ্য সঙ্গ দেন তাইজুল ইসলাম। দুজনের ব্যাটে ভর করে দ্বিতীয় সেশন শেষে ৬ উইকেটে ১৬৮ রান তুলেছে বাংলাদেশ।

তৃতীয় সেশনের শুরুতে সাজঘরে ফেরেন তাইজুল ইসলাম। ৪০ বলে ১৬ রান করেন এই স্পিনার। এরপর ১৩ বলে ৭ রান করে আউট হন তাসকিন। কিন্তু নিজের অপর প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি দিকে এগোতে থাকেন লিটন। দুর্দান্ত ব্যাটিংয়ে ১৩৫ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি।

১৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ১৫৯ বলে ১২৬ রানে আউট হন তিনি। এরপর নাহিদ রানা শূন্য রানে আউট হলে ২৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
সুখবর পেলেন লিটন দাস ও হাসান মাহমুদ
সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও স্ত্রীর সম্পত্তি ক্রোক
শুভ জন্মদিন লিটন দাস