অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ করল বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৭ মে ২০২৬ , ০৯:১৪ পিএম


অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ করল বিসিবি
ছবি: সংগৃহীত

আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। এই সফরে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ অজিরা। ইতোমধ্যে ম্যাচের সময়সূচি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ৬ জুন বাংলাদেশে পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। পরদিন মিরপুরে অনুশীলন করবে তারা। বাংলাদেশ দলও এই সময়ে মিরপুরে অনুশীলন ক্যাম্প করবে। সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।

আরও পড়ুন

ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে ঢাকার শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। 

৯ জুন সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। দ্বিতীয় ওয়ানডে ১১ জুন। সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১৪ জুন। তিনটি ম্যাচই শুরু হবে সকাল ১১টায়।

ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে দুই দল। প্রথম টি-টোয়েন্টি ১৭ জুন, দ্বিতীয়টি ১৯ জুন এবং শেষ ম্যাচ ২১ জুন। তিনটি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission