ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সিলেট টেস্ট

দিনের শেষ বলে আউট মুমিনুল, দেড়শ রানের লিডে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৫:৫২ পিএম
ছবি: সংগৃহীত

সিলেট টেস্টে আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি টাইগার ব্যাটাররা। তবে দ্বিতীয় ইনিংসে লড়াই করে রান তুলেছেন জয়-মুমিনুলরা। দিনের শেষ বলে সাজঘরে ফেরেন মুমিনুল হক, এতে ১১০ রানে ৩ উইকেট হারিয়ে দিন শেষ করেছে টাইগাররা।

ফলে ১৫৬ রানের লিডে রয়েছে শান্ত বাহিনী। পিচে ৩২ বলে ১৩ রান করে অপরাজিত রয়েছেন টাইগার অধিনায়ক।

রোববার (১৭ মে) ২৩২ রানে পাকিস্তানকে অলআউট করার পর ৪৬ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই হারিয়ে ফেলে তানজিদ হাসান তামিমকে।

আরও পড়ুন

অভিষিক্ত এই ওপেনার এবার দুই অঙ্কেও যেতে পারেননি। মাহমুদুল হাসান জয় ওয়ানডে মেজাজে খেলতে থাকেন, তুলে নেন অর্ধশতক। মুমিনুলকে নিয়ে গড়েন ৭৬ রানের জুটি। ৬৪ বলে ৫২ রান করে বিদায় নেন দশটি চার হাঁকানো জয়।

এরপর মুমিনুলের সাথে হাল ধরেন শান্ত। ৩ বল বাকি থাকতে মুমিনুল ৬০ বলে ৩০ রান করে খুররম শাহজাদের দ্বিতীয় শিকারে পরিণত হন। আম্পায়ররা তখনই স্টাম্পসের ঘোষণা দিলে ৩ উইকেটে ১১০ রান নিয়ে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। ৩২ বলে ১৩ রান নিয়ে অপরাজিত আছেন শান্ত।

পাকিস্তান বিনা উইকেটে ২১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে। যদিও বাংলাদেশ ক্রমশই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। জবাব দিতে নেমে বাবর আজমের ৬৮ ও সাজিদ খানেদ ঝড়ো ৩৮ রানে ভর করে ২৩২ রান জড়ো করতে সমর্থ হয় পাকিস্তান। বাংলাদেশ পায় ৪৬ রানের লিড।

টাইগারদের পক্ষে নাহিদ রানা ও তাইজুল ইসলাম তিনটি করে এবং তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট শিকার করেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
সিলেট টেস্টে ২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ
বোলারদের দাপটে সিলেট টেস্টের প্রথম ইনিংসে লিড পেল বাংলাদেশ
লিটনের মহাকাব্যিক সেঞ্চুরিতে স্বস্তি নিয়ে দিন শেষ টাইগারদের
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, লড়াই করছেন লিটন