১০ মাস সাইকেল চালিয়ে ১৭ দেশ পেরিয়ে যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন তিন ভক্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ০৬:৩১ পিএম


১০ মাস সাইকেল চালিয়ে ১৭ দেশ পেরিয়ে যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন তিন ভক্ত
১০ মাস সাইকেল চালিয়ে ১৭ দেশ পেরিয়ে যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন তিন ভক্ত।ছবি: সংগৃহীত

খেলার প্রতি ভালোবাসা মানুষকে কতটা দূর নিয়ে যেতে পারে, তার অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন আর্জেন্টিনার তিন ফুটবল সমর্থক। প্রায় ৩০০ দিন ধরে সাইকেল চালিয়ে ১৭টি দেশ ও প্রায় ১৭ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে তারা পৌঁছেছেন যুক্তরাষ্ট্রে, আর্জেন্টিনা জাতীয় দলের বেসক্যাম্পে।

এই তিন সমর্থক হলেন মিগুয়েল সিলিও, ভিসেন্তে কনসুলিনি এবং ইয়ামান্দু মার্তিনেজ। আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি গভীর ভালোবাসা থেকেই তারা গত বছরের আগস্টে যাত্রা শুরু করেন। তাদের যাত্রার সূচনা হয়েছিল গুয়ালেগুয়ায়েচু শহর থেকে। তখনও বিশ্বকাপের গ্রুপ পর্বের সূচি চূড়ান্ত হয়নি, তবে তাদের লক্ষ্য ছিল একটাই—বিশ্বকাপের মঞ্চে প্রিয় দলকে সমর্থন জানাতে যুক্তরাষ্ট্রে পৌঁছানো।

দীর্ঘ এই যাত্রায় তারা ১৭টি দেশ অতিক্রম করেছেন। প্রায় ১৭ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে গিয়ে নানা প্রতিকূলতার মুখোমুখিও হয়েছেন। ইকুয়েডর-এর মাচেলা অঞ্চলে অবস্থানকালে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে পড়তে হয়েছিল তাদের। এছাড়া কলম্বিয়া-য় সড়ক দুর্ঘটনারও শিকার হন তারা। তবে কোনো বাধাই তাদের লক্ষ্যচ্যুত করতে পারেনি।

অবশেষে যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যে অবস্থিত আর্জেন্টিনা দলের বেসক্যাম্পে পৌঁছে বিশেষ সম্মাননা পান এই তিন সমর্থক। তাদের স্বাগত জানান ক্লদিও তাপিয়া এবং জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি।

তিন সমর্থকের এই অসাধারণ যাত্রার প্রশংসা করে তাপিয়া বলেন, আর্জেন্টিনার পতাকা ও ফুটবলের প্রতি সমর্থকদের ভালোবাসার কোনো সীমারেখা নেই। এই তিন সমর্থকের উদ্যোগ সেই ভালোবাসারই উজ্জ্বল প্রমাণ।

বিশ্বজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনার অনেক গল্পই পরিচিত। বাংলাদেশেও দলটিকে ঘিরে সমর্থকদের আবেগ প্রায়ই আলোচনায় আসে। তবে এবার নিজেদের দেশের তিন সমর্থকই নতুন এক দৃষ্টান্ত স্থাপন করলেন, যা আর্জেন্টিনার ফুটবলপ্রেমের আরেকটি অনন্য উদাহরণ হয়ে থাকবে।

আরও পড়ুন

তবে গন্তব্যে পৌঁছালেও তাদের মিশন এখনো পুরোপুরি শেষ হয়নি। কারণ বিশ্বকাপের ম্যাচের টিকিট এখনো নিশ্চিত করতে পারেননি তারা। ভিসেন্তে কনসুলিনি জানান, ফিফার টিকিট বিক্রির সময় তারা পাঁচবার টিকিট কেনার চেষ্টা করেও সফল হননি। অন্যদিকে রিসেল মার্কেটে টিকিটের মূল্যও তাদের সামর্থ্যের বাইরে।

তবু আশা ছাড়ছেন না এই তিন সমর্থক। তাদের লক্ষ্য, যেকোনো মূল্যে আর্জেন্টিনার প্রথম ম্যাচটি মাঠে বসে দেখা। দীর্ঘ ১৭ হাজার কিলোমিটারের রোমাঞ্চকর যাত্রার পর এখন তাদের একমাত্র প্রত্যাশা গ্যালারিতে বসে প্রিয় দলের খেলা উপভোগ করা।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission