বিশ্বকাপ শুরুর আগে সুখবর পেলেন আলজেরিয়ার কোচ

আরটিভি নিউজ

রোববার, ০৭ জুন ২০২৬ , ১০:০৯ পিএম


বিশ্বকাপ শুরুর আগে সুখবর পেলেন আলজেরিয়ার কোচ
ছবি: সংগৃহীত

উত্তর আমেরিকায় ফিফা বিশ্বকাপ শুরুর আর কয়েক দিন বাকি। বিশ্বকাপ মিশন শুরুর আগে দলের কোচ ভ্লাদিমির পেতকোভিচ ও টেকনিক্যাল স্টাফদের সাথে চুক্তি নবায়ন করেছে আলজেরিয়ার ফুটবল ফেডারেশন। 

রোবার (৭ জুন) এই তথ্য জানায় দেশটির ফেডারেশন।

আরও পড়ুন

আলজেরিয়ার ফুটবল ফেডারেশন জানিয়েছে, কোচ ভ্লাদিমির পেতকোভিচ এবং তার টেকনিক্যাল স্টাফদের সাথে চুক্তি ২০২৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করা হয়েছে।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণকারী আলজেরিয়াকে এনে দিয়েছে বড় সাফল্য। দলের পারফরম্যান্সে এসেছে পরিবর্তন। 

তার কোচিং আমলে ২৮ ম্যাচে ২১টি জয়, চারটি ড্রয়ের বিপরীতে মাত্র তিনটি ম্যাচ হেরেছে দল। ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর দলটিকে ২০২৬ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছেন তার অধীনে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission