পর্তুগালের পতাকা টানাতে গিয়ে গাছেই অজ্ঞান যুবক, গ্রামে হইচই!

আরটিভি নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬ , ০৭:০০ পিএম


পর্তুগালের পতাকা টানাতে গিয়ে গাছেই অজ্ঞান যুবক, গ্রামে হইচই!
ছবি: সংগৃহীত

কদম গাছে পর্তুগালের পতাকা টানাতে গিয়ে হঠাৎ গাছেই অজ্ঞান হয়ে পড়েন শামিম (৩০) নামের এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বড় কদম গাছটি থেকে তাকে উদ্ধার করেন।

শনিবার (১৩ জুন) গাইবান্ধার পলাশবাড়ীতে এ ঘটনাটি ঘটে। শামিম পলাশবাড়ী পৌরসভার বৈরিহরিনমারী গ্রামের শহিদুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ফুটবল উন্মাদনাকে ঘিরে নিজ সমর্থিত দলের পতাকা টানানোর জন্য নিজ এলাকায় কদম গাছে ওঠেন শামিম। এ সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে ভারসাম্য হারিয়ে গাছের ওপরেই অজ্ঞান হয়ে পড়েন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন।

আরও পড়ুন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিশেষ কৌশলে গাছে ওঠে অজ্ঞান অবস্থায় থাকা শামিমকে নিরাপদে নিচে নামিয়ে আনে। পরে তাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। 
 
ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশজুড়ে পতাকা টানানোর প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। বিশেষ করে উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও ভবনের ছাদে ওঠে পতাকা টানানোর সময় বিভিন্ন দুর্ঘটনার ঘটনাও ঘটছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে পতাকা টানাতে গিয়ে বেশ কয়েকজন যুবক আহত হওয়ার পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটেছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission