শারমিনের দুর্দান্ত ফিনিশিংয়ে বিশ্বকাপে শুভসূচনা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬ , ০৬:৪৬ পিএম


শারমিনের দুর্দান্ত ফিনিশিংয়ে বিশ্বকাপে শুভসূচনা বাংলাদেশের
জুয়াইরিয়া ফেরদৌস। ছবি: সংগৃহীত

চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। এই ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে ডাচদের ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করেছে টাইগ্রেসরা। ৩২ বলে অপরাজিত ৩৭ রান নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শারমিন আক্তার।

রোববার (১৪ জুন) আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৪০ রানের লক্ষ্য দিয়েছিল ডাচরা। জবাব দিতে নেমে ৫ বল এবং ৬ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ দল।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট দুর্দান্ত শুরু করে জুয়াইরিয়া ফেরদৌস ও দিলারা আক্তার। দুজনের ব্যাট থেকে আসে ৬৭ রান। তবে ৩৩ বলে ফিফটি তুলে আউট হন ফেরদৌস।

আরও পড়ুন

পরের বলেই ডাক আউট হন নিগার সুলতানা জ্যোতি। দলীয় ১২ রান যোগ করতেই সাজঘরে ফেরেন দিলারা। ২৩ বলে ২৬ রান করেন তিনি।

তবে স্বর্ণা আক্তারকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন শারমিন আক্তার। শেষ পর্যন্ত স্বর্ণার ১৭ বলে ১৮ রান এবং শারমিনের অপরাজিত ৩৭ রানের ইনিংসে ভর করে ৫ বল এবং ৬ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ দল।

এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলতে পারে নেদারল্যান্ডস। ৪৫ বলে সর্বোচ্চ ৫০ রান করেন ডাচ অধিনায়ক ডে লিডি।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission