ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

রাতে মাঠে নামছে জার্মানি, খেলা দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৫:১২ পিএম
রাতে মাঠে নামছে জার্মানি। ছবি: এএফপি

চলমান বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে দুর্বল কুরাসাওয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে চারবারের জামার্নি। এই ম্যাচে ফেবারিট জার্মানি ও টুর্নামেন্টের অন্যতম আন্ডারডগ কুরাসাও। তাই সতর্ক থেকে বিশ্বকাপের শুরুটা ভালো করতে চাইবে ফেবারিট জার্মানি।

রোববার (১৪ জুন) রাত ১১টায় টেক্সাসের হিউস্টনে মুখোমুখি হচ্ছে দুই দল।

হুলিয়ান নাগেলসমানের অধীনে দুর্দান্ত ছন্দে রয়েছে জার্মানি। উত্তর আমেরিকায় বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে ফিনল্যান্ড ও স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারিয়েছে তারা। ফলে গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তাদের অপরাজিত ধারাও অব্যাহত রয়েছে।

তবে সাম্প্রতিক বিশ্বকাপ ইতিহাস জার্মানদের জন্য মোটেও স্বস্তির নয়। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নরা শেষ দুই বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। ফলে তাদের প্রথম লক্ষ্য হবে নকআউট পর্ব।

আরও পড়ুন

অন্যদিকে, ২০২৬ বিশ্বকাপের অভিষিক্ত দলগুলোর মধ্যে সবচেয়ে নিচু র‌্যাঙ্কিংধারী (৮২তম) দল কুরাসাও। টুর্নামেন্ট শুরুর আগে দলটি অস্থির সময়ও পার করেছে।

নতুন কোচ ফ্রেড রুটেন ১১ মে দায়িত্ব ছাড়ার পর বাছাইপর্বে দলকে নেতৃত্ব দেওয়া ডিক অ্যাডভোকাট আবারও কোচের দায়িত্ব নিয়েছেন। ৭৮ বছর বয়সী এই ডাচ কোচ বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ হিসেবেও নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন।

চলতি বছরে কুরাসাও মাত্র তিনটি ম্যাচে হেরেছে। ফলে নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচে নামার আগে দলের মনোবল বেশ উত্তুঙ্গ।
জার্মানি ও কুরাসাও এর আগে কখনও একে অপরের মুখোমুখি হয়।

ফলে এটিই হবে দুই দলের প্রথম সাক্ষাৎ। পরিসংখ্যান অবশ্য জার্মানির পক্ষেই কথা বলছে। বিশ্বকাপে আমেরিকা মহাদেশের দলগুলোর বিপক্ষে নিজেদের শেষ ১৭ ম্যাচের মধ্যে ১৪টিতেই জয় পেয়েছে জার্মানি। বাকি ম্যাচগুলোর মধ্যে একটি ড্র এবং দুটি পরাজয়।

যেভাবে খেলা দেখবেন

বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ থাকছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।

শুধু তাই নয়, ম্যাচগুলো অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা (Brazil-morocco live watch)। সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে ঘরে বসেই দেখা যাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফিফা বিশ্বকাপের খেলা। এ ছাড়া আইস্ক্রিনেও খেলা দেখার সুযোগ থাকছে।

এ ছাড়া খেলা উপভোগ করা যাবে বিভিন্ন অ্যাপ থেকেও। স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স থেকেও দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
জাতীয় দলের আক্রমণভাগের গোলখরা কাটাতে এবার বড় ভরসা হয়ে উঠতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মূল স্কোয়াডে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রোনান আজকেই আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে মূল স্কোয়াডেই রাখছি।’ দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোলশিকারির অভাব অনুভব করছে বাংলাদেশ জাতীয় দল। রোনানের অন্তর্ভুক্তি আক্রমণভাগের সেই দুর্বলতা কাটাতে সহায়তা করবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি হেডে আরও একটি গোল করেছিলেন তিনি।  এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন রোনান। বয়সভিত্তিক দলে এমন পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি। উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান। আরটিভি/ এসআর  
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
আরও পড়ুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের