বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ব্রাজিলের তিন ফুটবলার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২০ জুন ২০২৬ , ০৫:৪৯ পিএম


বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ব্রাজিলের তিন ফুটবলার
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে গ্রুপ পর্বের দুটি ম্যাচ শেষে ভালো অবস্থানে রয়েছে ব্রাজিল। ‘সি’ গ্রুপে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা সেলেসাওদের সামনে এখন স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে এই ম্যাচের আগে তিন ফুটবলারের হলুদ কার্ডের হিসাব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে ব্রাজিল শিবিরে।

আগামী বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলেই নকআউট পর্বে ওঠা নিশ্চিত হবে ব্রাজিলের। আর জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথও অনেকটাই সহজ হয়ে যাবে। কিন্তু এই ম্যাচে সতর্ক থাকতে হবে তিন খেলোয়াড়কে। 

ডিফেন্ডার ইবানেজ, মিডফিল্ডার কাসেমিরো এবং ডিফেন্ডার ডগলাস সান্তোসের ইতোমধ্যে একটি করে হলুদ কার্ড দেখেছেন। মরক্কো ও হাইতির বিপক্ষে ম্যাচে পাওয়া ওই কার্ডের কারণে স্কটল্যান্ডের বিপক্ষে আরেকটি হলুদ কার্ড দেখলে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হতে হবে তাদের।

এদিকে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ার পর হলুদ কার্ড ও নিষেধাজ্ঞার নিয়মেও  পরিবর্তন এনেছে ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের জমে থাকা হলুদ কার্ড দুটি ধাপে মুছে ফেলা হবে। গ্রুপ পর্ব শেষে নকআউট রাউন্ড শুরু হলে আগের কার্ডের হিসাব বাতিল হয়ে যাবে। একইভাবে কোয়ার্টার ফাইনালের আগে আবারও হলুদ কার্ডের হিসাব নতুন করে শুরু হবে।

আরও পড়ুন

তবে নিয়মে একটি গুরুত্বপূর্ণ শর্তও রয়েছে। কোনো খেলোয়াড় যদি গ্রুপ পর্বের শেষ ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পান, তাহলে তিনি প্রথম নকআউট ম্যাচে খেলতে পারবেন না।

ফলে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইবানেজ, কাসেমিরো ও ডগলাস সান্তোসকে বাড়তি সতর্কতার সঙ্গে খেলতে হবে। ব্রাজিলের জন্য নকআউট পর্বের আগে এই তিন খেলোয়াড়কে ফিট ও নিষেধাজ্ঞামুক্ত রাখা এখন অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission