অস্ট্রিয়া ম্যাচের আগে দুঃসংবাদ, ছিটকে গেলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২০ জুন ২০২৬ , ০৪:২৩ পিএম


অস্ট্রিয়া ম্যাচের আগে দুঃসংবাদ, ছিটকে গেলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার
ছিটকে গেলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগে ধাক্কা খেল আর্জেন্টিনা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে পারবেন না আর্জেন্টাইন ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল। 

আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শুরুর একাদশে ছিলেন মন্টিয়েল। তবে ম্যাচের পর থেকে তিনি পুরোপুরি অনুশীলন করতে পারেননি। আর্জেন্টাইন গণমাধ্যমের খবর অনুযায়ী, তার পরিবর্তে ডান প্রান্তের ডিফেন্ডার নাহুয়েল মলিনাকে শুরুর একাদশে দেখা যেতে পারে।

তবে আর্জেন্টিনা শিবিরের জন্য স্বস্তির খবর হলো, মন্টিয়েলের চোট গুরুতর নয়। শনিবার ও রোববার তিনি হালকা অনুশীলন করবেন বলে জানা গেছে। দলের আশা, গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে তাকে পাওয়া যেতে পারে।

এর আগেও চোটের সমস্যা নিয়ে বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিয়েছিলেন মন্টিয়েল। ক্যানসাসে দলের সঙ্গে যোগ দেওয়ার সময় তার অন্য পায়ের হ্যামস্ট্রিংয়ে সমস্যা ছিল। সেই কারণে ক্লাবের হয়ে মৌসুমের শেষ কয়েকটি ম্যাচ এবং জাতীয় দলের একটি প্রস্তুতি ম্যাচও খেলতে পারেননি তিনি।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে বিরতির পর মাঠে নামেন মলিনা। এবার অস্ট্রিয়ার বিপক্ষে শুরু থেকেই তার খেলার সম্ভাবনা জোরালো। ডিফেন্সে এই পরিবর্তন ছাড়া কোচ লিওনেল স্কালোনির একাদশে বড় কোনো পরিবর্তনের আভাস নেই।

আরও পড়ুন

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আগামী সোমবার ডালাসে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচে জয় পেলে দ্বিতীয় রাউন্ডে ওঠার পথ অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। আর দলটির প্রধান ভরসা থাকবেন অধিনায়ক লিওনেল মেসি।

আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission