অনূর্ধ্ব-১৯ দলের টিম ম্যানেজমেন্ট নিয়ে নতুন সিদ্ধান্ত

আরটিভি নিউজ

সোমবার, ২২ জুন ২০২৬ , ০৪:৪৫ পিএম


ক্রিকেট অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর ও ব্যাটিং কোচ নিয়ে নতুন সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ দলের টিম ম্যানেজমেন্টে পরিবর্তন এনেছে বিসিবি। ২০২৮ যুব বিশ্বকাপ মাথায় রেখে ঢেলে সাজাচ্ছে কোচিং প্যানেলে। তারই অংশ হিসেবে দলের মেন্টর বা পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।

মাহমুদউল্লাহ শুধু অনূর্ধ্ব-১৯ দলই নয়, ডেভেলপমেন্ট পর্যায়ের বিভিন্ন দলের মেন্টর হিসেবেও ভূমিকা রাখবেন। অস্ট্রেলিয়া সফরে যাওয়া হাই পারফরম্যান্স ইউনিটের সাথেও তাকে রাখতে চায় বিসিবি।

আরও পড়ুন

এ ছাড়া জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক হান্নান সরকার অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি সাবেক ওপেনার ইমরুল কায়েসকেও এই সিরিজে কোচিং প্যানেলে রেখেছে বিসিবি। তিনি ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন।

যুবা দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সেলিম। পেস বোলিং কোচ হিসেবে ডলার মাহমুদ, স্পিন বোলিং কোচ থাকছেন আরশাদ খান। ট্রেনার হিসেবে নতুন করে দেখা যাবে মোরশেদ সিজারকে।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission